Saturday, April 4, 2026

মোদির তথ্যচিত্র নিয়ে বিজেপিকে সমর্থনের জের, দলত্যাগ অনিল অ্যান্টনির

Date:

Share post:

গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র নিয়ে দেশে, বিদেশে বিতর্ক তৈরি হয়েছে। এই নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী।সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, ‘সত্যের অভ্যাস, যে সে বেরিয়ে আসবেই।’

এই মন্তব্যের ২৪ ঘণ্টাও পেরোয়নি,বিবিসির তথ্যচিত্র প্রসঙ্গে নিজের মন্তব্যের ১৮০ ডিগ্রি ঘুরে কংগ্রেস  ছাড়ার ঘোষণা করে দিলেন অনিল অ্যান্টনি। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনির  পুত্র জানিয়েছেন, বাক স্বাধীনতার জন্য লড়াই করা দল একটি টুইট মুছে দেওয়ার জন্য জোর করছে। সেটা মেনে নেওয়া সম্ভব নয় বলেই দল থেকে সরে দাঁড়াচ্ছি।

প্রসঙ্গত, বিজেপিকে সমর্থন করে মঙ্গলবার টুইট করেছিলেন অনিল। তাঁর কথা থেকেই পরিষ্কার, দলবিরোধী মন্তব্য করা টুইটটি মুছে ফেলতে বলা হয়েছিল কংগ্রেসের তরফে। তার জেরেই দলত্যাগ।রাহুল গান্ধী এই নিয়ে বলেন, ‘আপনি যদি আমাদের ধর্মগ্রন্থ পড়ে থাকেন, যদি আপনি ভগবত গীতা বা উপনিষদ পড়েন… আপনি লক্ষ্য করতে পারেন যে সত্য সর্বদা বেরিয়ে আসে।

মঙ্গলবার একটি টুইট করেছিলেন অনিল। তিনি লেখেন, “বিজেপির সঙ্গে মতো বিরোধ রয়েছেই। কিন্তু বিবিসির মতো ব্রিটিশ সংস্থা, যারা দীর্ঘদিন ধরে ভারত বিরোধী কার্যকলাপ করেছে, তাদের সমর্থন করা উচিত না। বিবিসির এই তথ্যচিত্রকে যারা সঠিক বলে মনে করছেন, তাঁদের এই পদক্ষেপের জেরে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে।” প্রসঙ্গত, বিদেশমন্ত্রকের তরফে আগেও বলা হয়েছিল এই তথ্যচিত্রের ফলে ঔপনিবেশিকতার প্রসার ঘটবে।

এই টুইটের পরেই কংগ্রেস নেতাকে আক্রমণ করেন নেটিজেনরা। অনিলের বক্তব্য থেকে বোঝা যায়, বিবিসির তথ্যচিত্র নিয়ে টুইট মুছে ফেলতে নির্দেশ দেয় কংগ্রেস নেতৃত্ব। দলীয় নেতৃত্বের এহেন আচরণে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন অনিল। তাঁর মতে, বাকস্বাধীনতার দাবিতে লড়াই করে যে দল, তারা টুইট মোছার জন্য জোর করতে পারে না। দলের এই নির্দেশ মানতে পারেননি অ্যান্টনি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...