Tuesday, June 23, 2026

জাভেদ শামিম-সহ বাংলার ২২ পুলিশ আধিকারিক পাচ্ছেন রাষ্ট্রপতি-পুলিশ পদক

Date:

Share post:

আসন্ন সাধারণতন্ত্র দিবসে রাজ্য থেকে ২২ জন রাষ্ট্রপতি ও পুলিশ পদক সম্মান পেতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রাপকদের তালিকা প্রকাশ করেছে। প্রাপকেরা হলেন, জাভেদ শামিম, শিবপ্রসাদ মুখার্জি, সুশান্ত ধর(কলকাতা পুলিশ), সঞ্জিত কুমার শানি (এস আই, ডাইরেক্টর অব সিকিউরিটি, আলিপুর), শান্তুনু কুমার তরফদার ( অ্যাসিস্ট্যান্ট কমিশনা, কলকাতা পুলিশ), দীপঙ্কর দাস (অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কলকাতা পুলিশ), সুব্রত দে ( এসটিএফ, কলকাতা পুলিশ), চন্দন দাস (ইন্সপেক্টর, ব্রিগেড হেড কোয়ার্টার), অরুপ ব্যানার্জি (ইন্সপেক্টর, সাউথ ডিভিশন, কলকাতা পুলিশ), তরুণ হাজরা (মালদহ জেলা পুলিশ), কবিতা দাস (ইন্সপেক্টর, সালুয়া) অমর ফারুক (মালদহ জেলা পুলিশ), অরুপ কুমার পট্টনায়ক (সাবইন্সপেক্টর, ইন্টিলিজ্যান্স ব্রাঞ্চ), মিলন মোঠে (এএসআই, জেলা সশস্ত্র পুলিশ বাহিনী, দার্জিলিং) নিহার রঞ্জন ভৌমিক (এএসআই, মালদা পুলিশ), শান্তুনু দাস (এএসআই, ডাইরেক্টর অব সিকিউরিটি), অভিজিত্‍ বিশ্বাস (কন্সটেবল, বারুইপুর পুলিশ), প্রভাকর দাস (কন্সটেবল), শ্যাম কুমার থাপা (ইস্টার্ন, ফ্রন্টিয়ার্স রাইফেল, সালুয়া ), বিদ্যুত্‍ দাস (এসআই, কলকাতা পুলিশ হাওড়া অ্যাকাডেমি)। এদের মধ্যে জাভেদ শামিম এবংশিবপ্রসাদ মুখার্জি পাচ্ছেন প্রেসিডেন্ট মেডেল। বাকিরা পাচ্ছেন পুলিশ মেডেল।

প্রতিবছর সাধারণ তন্ত্র দিবসের আগে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত হয় রাষ্ট্রপতি ও পুলিশ মেডেল প্রাপকদের তালিকা। কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকাকে স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এই সম্মান। বাংলার পাশাপাশি অন্যান্য় রাজ্যে থেকেও পুলিশ কর্মীদের পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন- জাতীয় ভোটার দিবসে শান্তিপূর্ন অবাধ নির্বাচনের অঙ্গীকার

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...