Wednesday, June 24, 2026

জাতীয় ভোটার দিবসে শান্তিপূর্ন অবাধ নির্বাচনের অঙ্গীকার

Date:

Share post:

ভাষা ভবন অডিটোরিয়ামে বুধবার অনুষ্ঠিত হল জাতীয় ভোটার দিবস।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের পৌরহিত্যে এদিনের অনুষ্ঠান হয়। হাজির ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা, মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত, দক্ষিণ কলকাতা নির্বাচনী আধিকারিক সহ বিভিন্ন রাজনীতিক দলের নেতৃত্ব।

তৃণমূলের পক্ষ থেকে এদিন হাজির ছিলেন সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব। এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের একটি ভিডিও বার্তা দেখানো হয়। যেখানে তিনি দেশজুড়ে নির্বাচনী প্রক্রিয়াকে শান্তিপূর্ন এবং অবাধ নির্বাচনের আহ্বান জানান।
তিনি বলেন, দেশে নতুন ভোটার দের সংখ্যা বৃদ্ধি করছে। তাদের নাম ভোটের তালিকায় অন্তর্ভূক্ত করা হচ্ছে। অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেন স্বরাষ্ট্রসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্য বিশিষ্ট ব্যাক্তিরা। এদিন নির্বাচন কমিশনের একটি বইপ্রকাশ করা হয়। এছাড়া গত একবছরের নির্বাচন সম্পর্কিত একটি পুস্তিকারও সূচনা করা হয়।ভোটার তালিকা সংশোধন, তালিকায় নাম তোলার কাজে দক্ষতার জন্য দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তাকে পুরস্কৃত করেন স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা । মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন, ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার চেষ্টা করা হচ্ছে। ভোটের তালিকা নাম তোলার জন্য চারটি সুযোগ দেওয়া হচ্ছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...