Monday, April 6, 2026

নিজের বায়োপিকের স্ক্রিপ্ট নিজেই লিখবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

নিজের বায়োপিকের স্ক্রিপ্ট নিজেই লিখবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।এক জীবনে শুধু ক্রিকেটের দুনিয়ায় নয়, বিনোদনের দুনিয়াতেও সুনাম কুড়িয়েছেন মহারাজ। বাংলার মহারাজ এবার নিজের ঘাড়ে বড় দায়িত্ব নিয়ে বসলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক সম্পর্কে সকলেই জানে। এই ছবির জন্যই মুম্বইতেই আছেন তিনি। ছবির স্ক্রিপ্ট লেখার দায়িত্বও দাদা নিজেই নিয়ে নিলেন।

এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বায়োপিকের প্রি প্রোডাকশনের কাজ চলছে। চুক্তি চূড়ান্ত করতে তিনি মুম্বইয়ে। তিনি বলেন, ‘আপাতত হাতে বেশ কয়েকটি কাজ নিয়ে মুম্বইতে। বায়োপিকের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা চলছে। আমি নিজেই স্ক্রিপ্ট লিখছি। চিত্রনাট্য নিয়ে আলোচনা হবে লাভ প্রোডাকশন হাউসের সঙ্গে। বেশ কয়েক মাস ধরে কাজ চলছে। বায়োপিক নির্মাণের তেমন অগ্রগতি হয়নি। আসলে আমার এবং প্রোডাকশন হাউসের টাইট শিডিউলের কারণে কাজটি গতি পাচ্ছিল না। এবার খুব দ্রুত কাজ হবে।

যদিও সবচেয়ে বড় রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। পর্দায় কাকে দেখা যাবে দাদার ভূমিকায় সেই নিয়ে চিন্তায় ভক্তকুল। শোনা গিয়েছিল রণবীর কাপুর। এই চরিত্র বিশ্লেষণ নিয়ে সৌরভ জানান, ‘কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি আশা করি আমরা বৈঠকের পরে ইতিবাচক কিছু ভাগ করতে পারব সবার সঙ্গে।’ মুক্তির তারিখ ঠিক হয়নি । সব ঠিক থাকলে হয়তো ২০২৪ সালে আসবে এই ছবি দেখা যাবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...