Wednesday, June 24, 2026

তাপস-কুন্তলকে মুখোমুখি বসিয়ে জেরা, ইডি-র তদন্তকারীদের সামনেই ব্যাপক বচসা, কথা কাটাকাটি

Date:

Share post:

ইডি-র তদন্তকারীদের সামনেই ব্যাপক বচসা, কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন তাপস-কুন্তল। আর এই বচসার মাঝেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য।ইডি আধিকারিকদের সামনেই কুন্তল দাবি করলেন, টাকা নেওয়ার রিসিট কপিতে সব সই তাঁর নয়। তাঁর সই জাল করা হয়েছে।সাবাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, কে করেছেন কুন্তল ঘোষের সই নকল?  এই নিয়েই তীব্র চাপানউতোর শুরু হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্তল এবং তাপসকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন গোয়েন্দারা।  বিএড কলেজের মালিক কুন্তল ঘোষ দাবি করেন, তাঁর নামে বিভিন্ন জনকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার যে রিসিট দেওয়া হয়েছে সেখানে সব সই তাঁর নয়। তাঁর সই জাল করা হয়েছে।

প্রশ্ন উঠেছে, কে বা কারা সই জাল করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছে? কিন্তু কে সেই ব্যক্তি? তা নিয়েই বচসায় জড়িয়ে পড়েন তাপস এবং কুন্তল। সই রহস্যের কিনারা পেতে তাই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইডি। বুধবার কুন্তল দাবি করেন, তাপস মণ্ডল কুন্তলের ফ্ল্যাটেই থাকতেন। পাল্টা তাপস দাবি করেন, কুন্তলের বাড়ি মাত্র ২-১ দিন গিয়েছিলেন তিনি। কোনও দিন কুন্তলের ফ্ল্যাটে থাকেননি। কুন্তল -তাপসকে জিজ্ঞাসাবাদ করার সময় ওঠে গোপাল দলপতির প্রসঙ্গও। কুন্তল দাবি করেন, তাপস ঘনিষ্ঠ গোপালও চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু তাপস দাবি করেন, গোপাল তাঁর সঙ্গে থাকলেও টাকার লেনদেন নিয়ে গোপাল কিছুই জানতেন না। আপাতত, একটি চিটফান্ড মামলায় জেলবন্দি রয়েছেন এই গোপাল দলপতি। এই মামলায় তাঁর কী ভূমিকা ছিল, তা-ই খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা।

ইডির দাবি, কুন্তল কোনও প্রভাবশালী বা রাঘব বোয়ালের নাম বলছেন না। কুন্তল তথ্য গোপন করছেন বলেও মনে করছেন আধিকারিকেরা। তবে যে কয়েকটি নাম ইতিমধ্যেই সামনে এসেছে।, তাঁদের জিজ্ঞাসাবাদ করবে ইডি। প্রয়োজনে কুন্তলের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অন্তত ৩২৫ জনের কাছ থেকে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে।

অন্যদিকে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মূল অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস দাবি করেছেন টাকা নেওয়ার কথা ইডি-র কাছে স্বীকারও করে নিয়েছেন হুগলির এই যুব তৃণমূল নেতা। গত মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর বুধবার আবারও তাপস মণ্ডলকে তলব করা হয়েছে। সিজিও কমপ্লেক্সে তাঁকে ফের কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...