Wednesday, June 24, 2026

Birbhum: সিউড়ির সমবায় ব্যাঙ্কে ফের CBI হা*না !

Date:

Share post:

বেনামি অ্যাকাউন্টের হদিশ পেতে বুধবার সকাল সকাল সিউড়ির সমবায় ব্যাঙ্কে (Co-operative Bank) পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার (CBI) আধিকারিকরা। সূত্রের খবর সিউড়ির সমবায় ব্যাঙ্কে (Siuri Co-operative Bank) ১৭৭টি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে সিবিআই (CBI)। দু*র্নীতির টাকা এইসব অ্যাকাউন্ট ব্যবহার করে সাদা করার চেষ্টা করা হতো কিনা সেই বিষয়ে খোঁজখবর নিতে, এদিন বীরভূমের (Birbhum)বিভিন্ন গ্রামে গিয়ে সেই অ্যাকাউন্ট হোল্ডারদের সঙ্গে কথা বলেন সিবিআই এর গোয়েন্দারা।

বুধবার কেন্দ্রীয় তদ*ন্তকারী গোয়েন্দা সংস্থার আধিকারিকরা সকালেই যান বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে। সেখান থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করার পর সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত হরিপুর আদিবাসী পাড়ায় পৌঁছে যান গোয়েন্দারা। স্থানীয় সূত্রে খবর বেশ কিছু ভুয়ো অ্যাকাউন্ট সম্পর্কে খোঁজ খবর করেন সিবিআই আধিকারিকরা। ব্যাংকের নথি বলছে ওই অ্যাকাউন্ট গুলির মধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট হোল্ডার এই গ্রামের অধিবাসী । এরপর তাদের খুঁজে বের করে অনেকটা সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। জানতে চান আদৌ তাঁরা ওই ব্যাংকে কোনও অ্যাকাউন্ট খুলেছিলেন কিনা। পুরন্দপুরের হরিপুর গ্রামে গিয়ে বেশকিছু তথ্য সংগ্রহ করছে সিবিআই। উল্লেখ্য বীরভূমের সিউড়িতে সেন্ট্রাল সমবায় ব্যাঙ্কের ১৭৭টির বেশি ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...