Monday, April 6, 2026

Weather Update : রাজ্যে উধাও শীত ! পশ্চিমী ঝঞ্ঝাতেই বিপত্তি জানাল হাওয়া অফিস

Date:

Share post:

মাঘের শীতের (Winter) দাপট গত চার পাঁচ দিনে কোথায় যেন উধাও হয়ে গেছে। শীতল উত্তুরে হাওয়ার কোনও লক্ষণ দেখছেন না হাওয়া অফিসের(Weather Department) কর্তারা। পশ্চিমী ঝঞ্ঝাতেই (Western storm) যত বিপত্তি বলছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। সকাল হতে না হতেই বেপাত্তা শীতের হিমেল পরশ। বেলা বাড়তেই গরম আর অস্বস্তিতে কিছুটা হলেও ব্যাকফুটে মাঘের শীত।

উষ্ণ মকর সংক্রান্তির পর সরস্বতী পুজোতেও সেই উষ্ণতা বৃদ্ধির খবরে মন খারাপ বাঙালির। আগামী দু’দিনে আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা বলে হাওয়া অফিস সূত্রে খবর। আপাতত রাজ্যে বৃষ্টির(Rain) কোনও সম্ভাবনা নেই। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। রেকর্ড বলছে মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। শুধু দক্ষিণবঙ্গেই নয়, শীতের আমেজ ক্রমশ কমবে উত্তরেও। IMD বলছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এবং মনে করা হচ্ছে নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে আগামী ২৭ জানুয়ারি শুক্রবার নাগাদ।পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সময় দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...