Sunday, May 17, 2026

ATK Mohun Bagan : কোচের জন্যই কি ডুবছে মোহনবাগান, বাড়ছে জল্পনা 

Date:

Share post:

দুই গোলপোস্টের মাঝে একাধিক পাসের খেলা চলছে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্লেয়ারদের মধ্যে, কিন্তু বল জাল ছিঁড়তে পারছে না। স্টেডিয়াম ভরাচ্ছেন সবুজ মেরুন অনুরাগীরা, কিন্তু ফিরতে হচ্ছে হতাশ মুখে। কখনও ম্যাচ ড্র আবার কখনও অপ্রত্যাশিত পরাজয়, টানা পয়েন্ট হারাচ্ছে মোহনবাগান। এর জেরেই কোচ হুয়ান ফেরান্ডোর (Juan Ferrando) স্ট্রাটেজি নিয়ে বিরক্তি বাড়ছে। আগামী দুই ম্যাচে ঘরের মাঠে খেলতে চলেছে এটিকে মোহনবাগান। শনিবার সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ ওড়িশা এফসি(Odisha FC)। পরের খেলা ৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে। কিন্তু এই মুহূর্তে স্ট্র্যাটেজের যে নমুনা দেখছেন দর্শক তাতে ফেরান্দো-ব্রিগেডের (Juan Ferrando)প্রতি আস্থা রাখতে পারছেন না কেউই।

সামনের দুটি ম্যাচ জিততে পারলে ছয় পয়েন্ট পকেটে ভরবে মোহনবাগান। সেই মতো ঘাম ঝরিয়ে চলছে প্রশিক্ষণ। কিন্তু স্প্যানিশ কোচের পরামর্শে আদৌ কাজ হচ্ছে কি? বুধবার সেটপিস মুভমেন্ট কাজে লাগানোর ব্যাপারে ফুটবলারদের সঙ্গে আলোচনা করেন ফেরান্দো। ধারাবাহিকভাবে গোল না করতে পারার কারণে মোহনবাগান লিগ তালিকার কাঙ্ক্ষিত জায়গায় নেই। দলের সাইড ব্যাক শুভাশিস বসু (Subhasish Basu) থেকে শুরু করে মিড ফিল্ডার হুগো বোমাসের বক্তব্যে পরিষ্কার দলের রক্ষন জোরদার হলেও জালে বল জড়ানো যাচ্ছে না। যদিও আপফ্রন্টের ব্যর্থতার কথা স্বীকার করতে নারাজ কোচ হুয়ান ফেরান্দো। অনেকেই মনে করছেন মোহনবাগানকে বার্সেলোনা বানাতে গিয়ে উল্টে দলের ক্ষতি করছেন স্প্যানিশ কোচ (Spanish Coach)। শনিবার মরিয়া লড়াই করতে হবে এটিকে মোহনবাগানকে, ম্যাচ হারলে কোচের বিদায় কার্যত নিশ্চিত বলেই ধারণা সমর্থকদের একাংশের।

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...