Saturday, April 4, 2026

বড়পর্দায় হার্দিক-ধোনি ম্যাজিক ! জীবনের বিশেষ দিনে সুখবর দিলেন ভারতের অলরাউন্ডার

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসে (Republic day) সুখবর দিলেন ভারতীয় ক্রিকেট (Indian Cricket) দলের তারকা অলরাউন্ডার। ২০১৬ সালে আজকের দিনেই টি২০ (T20) ফরম্যাটে দেশের হয়ে অভিষেক হয়েছিল হার্দিকের। তাই সেই কথা মনে করিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন হার্দিক (Hardik Pandya)। পাশাপাশি এক্স ক্যাপ্টেন কুলের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন ‘শোলে ২ কামিং সুন (Sholey 2 coming soon)।’ সেখান থেকেই জোর জল্পনা হার্দিকের বিগ স্ক্রিন আবির্ভাব নিয়ে।

এই মুহূর্তে প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) শহরে রয়েছে মেন ইন ব্লু। মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে রয়েছে ভারত-নিউজিল্যান্ড টি২০ সিরিজের প্রথম ম্যাচ। এই মুহূর্তে রাঁচিতে রয়েছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এই সুযোগে ধোনির সঙ্গে দেখা করলেন টি ২০ সিরিজের ভারতীয় অধিনায়ক। আর সেখানেই হলুদ জার্সির অধিনায়কের সঙ্গে দেখা হওয়া মাত্রই সেই ছবি শেয়ার করেই ইনস্টাতে ক্যাপশন দিলেন ‘শোলে ২ কামিং সুন।’ তাহলে কী জয়-বীরু হয়ে ফিরছেন ধোনি-হার্দিক? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মাঠ থেকে বলিউডের ফিল্ডে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...