Saturday, March 14, 2026

Hero ISL : ৪-২ গোলে গোয়ার কাছে হার , চূড়ান্ত হতাশ লাল হলুদ সমর্থকেরা

Date:

Share post:

সুপার সিক্সে (Super Six) পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে গেল লাল হলুদ শিবিরের। গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে পরাজিত হওয়ার পরই নক আউটে পৌঁছনোর পথ কঠিন হয়ে গেছিল স্টিফেন কনস্টান্টাইনের (Stephen Constantine) দলের। ঘরের মাঠে ষষ্ঠ ম্যাচ হেরেছিল ইস্টবেঙ্গল এফ সি -র (East Bengal FC)। বৃহস্পতিবার লড়াই ছিল গোয়ার ময়দানে। কিন্তু সেখানেও ছবিটার বদল হল না। এবার এফ সি গোয়ার (FC Goa) কাছে ৪-২ গোলে হেরে যাওয়ায় হতাশ ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থকরা।

আইএসএল-এর (ISL) মরশুমে গোল খাওয়ার রেকর্ড গড়েছে ইস্টবেঙ্গল। প্রথমার্ধে সেভাবে খুঁজেই পাওয়া গেল না কনস্টান্টাইনের দলকে। প্রতিরোধ গড়া দূরের কথা প্রতিপক্ষের সঙ্গে টক্কর দিতেই পারলেন না ক্লেটন সিলভারা। খারাপ অবস্থা লাল-হলুদ গোলরক্ষক কমলজিৎ সিংহেরও (Kamal Jit Singh)। এর ফায়দা তুলল এফ সি গোয়া (FC Goa), আইএসএলে নিজের প্রথম হ্যাটট্রিক করলেন ইকের (Iker Guarrotxena )। মাত্র ১২ মিনিট লাগল তিন গোল করতে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোয়ার হয়ে চতুর্থ গোল করেন ব্রেন্ডন ফার্নান্ডেজ। তাঁর ফ্রি কিক সামাল দিতে ব্যর্থ কমলজিৎ। ঠিক এই সময় মাঠ ছাড়তে শুরু করেছিলেন। ৫৯ মিনিটের মাথায় এক গোল শোধ করেন ভিপি সুহের। ৬৬ মিনিটের মাথায় কর্নার থেকে হেডে আর একটি গোল করেন সার্থক গোলুই। কিন্তু লজ্জা ঢাকা দেবার মত উপায় আর বোধ হয় ছিল না। আপাতত এই মরসুমে ১৫ ম্যাচের মধ্যে ১১টিতে পরাজিত ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ছবিটা কি বদলাবে ? খুব একটা আশা দেখছেন না সমর্থকেরা।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...