Saturday, April 4, 2026

ভাঙড়ে সরস্বতী পুজোয় থিমের চমক, ”স্ট্যাচু অফ লিবার্টি” উদ্বোধনে আরাবুল

Date:

Share post:

এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সরস্বতী পুজোয় (Saraswati Puja) থিমের (Theme) চমক। দুর্গাপুজো, কালীপুজোর পর এবার সরস্বতী পুজো করে তাক লাগিয়ে দিল ভাঙড়ের (Bhangar) কুলবেড়িয়া গ্রাম। স্ট্যাচু অফ লিবার্টির (Statue of Liberty) আদলে সরস্বতীর মন্ডপ। ঝাঁ চকচকে এই মণ্ডপের উদ্বোধন করেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)।

নিউটাউন (Newtown) লাগোয়া কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার কুলবেড়িয়া গ্রামে সরস্বতী পুজোর থিম হিসাবে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টিকে বেছে নেওয়া হয়েছে। প্রায় ১৩০ ফুট মণ্ডপের ওপর সুবিশাল স্ট্যাচু অফ লিবার্টি মূর্তি।

যেখানে গোটা মণ্ডপ জুড়ে লেজার রশ্মির খেলা। তার ভিতর সুসজ্জিতা বাগদেবীর মূর্তি শোভা পাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হিসাবে এই পুজোর আয়োজনে সামিল হন এলাকার হিন্দু-মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষ। ১৩ তম বর্ষে সবার নজর কাড়ল কুলবেড়িয়ার মাকালি সংঘ। গতকাল বুধবার এই পুজোর উদ্বোধন করেন ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম ও তৃণমূল নেতা সাবির শেখ।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...