Wednesday, June 24, 2026

সিঙ্গাপুরে INA স্মারকে শ্রদ্ধার্ঘ্য, সাধারণতন্ত্র দিবসে নেতাজি-রাসবিহারীদের স্মরণ কুণালের

Date:

Share post:

সিঙ্গাপুরে (Singapore) নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose), রাসবিহারী বসুর (Rashbihari Basu) স্মৃতি বিজড়িত আইএনএ (INA) স্মারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবস (Repiblic Day)। আর এই বিশেষ দিনে সিঙ্গাপুরের (Singapore) এসপ্ল্যানেড পার্কের (Esplanade Park) আইএনএ মনুমেন্টে নেতাজি, রাসবিহারী বসুদের শ্রদ্ধা জানালেন কুণাল। তিনি দেশনায়কদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৪২ সালে রাসবিহারী বসুর হাত ধরে সিঙ্গাপুর ও পার্শ্ববর্তী এলাকায় জন্ম আইএনএ-র। এরপর ১৯৪৩ সালে আইএনএ-র দায়িত্ব নেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। এরপর লম্বা যুদ্ধের ইতিহাস। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপানের পতন হয় এবং জাপানের উপর নির্ভরশীল আইএনএ বিপর্যস্ত হয়ে পড়ে।

এরপরই নেতাজি আইএনএ ভেঙে দেওয়ার কথা ঘোষণা করে বলেন, ব্রিটিশ সেনাদের অনুপ্রবেশের আগে একটি স্মারক তৈরি করা হবে। এরপর নেতাজি নিজেই স্মারকের শিলান্যাস করেন। তবে লর্ড মাউন্টব্যাটেনের বাহিনী সেটিকে ভেঙে চুরমার করে দেয়। এরপর ১৯৯৫ সালে সিঙ্গাপুর সরকার আইএনএ-র স্মারক এসপ্ল্যানেড পার্কে তৈরি করে দেন। একটি কর্মসূচিতে যোগ দিতে বিশেষ আমন্ত্রণে সিঙ্গাপুর গিয়েছেন কুণাল ঘোষ। আর আশ্চর্যজনকভাবে ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন তিনি সেখানে রয়েছেন।

কিন্তু ২৬ জানুয়ারি, বিশেষ দিনে তিনি সিঙ্গাপুর শহরে রয়েছেন কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসু, রাসবিহারী বসুদের সম্মান জানাবেন না তা সত্যিই একপ্রকার অসম্ভব। তাই কর্মব্যস্ততার মাঝেও বৃষ্টিকে উপেক্ষা করেই বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুরের এসপ্ল্যানেড পার্কে পৌঁছে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আইএনএ-র স্মারকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি আশেপাশের এলাকা পরিদর্শন করেন এবং অনেকটা সময় কাটান।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...