Friday, June 26, 2026

প্রথম টি-২০ ম‍্যাচে হার ভারতের, ভিভিআইপি বক্সে হাজির সস্ত্রীক ধোনি

Date:

Share post:

ভারত-নিউজিল‍্যান্ড প্রথম টি-২০ ম‍্যাচে হার ভারতের। শুক্রবার নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হারল হার্দিক পান্ডিয়ার দল। এই হারের ফলে সিরিজে ১-০ পিছিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে অর্ধশতরান কনওয়ে এবং ডারিয়েল মিচেল। ৫২ রান করেন কনওয়ে। ৫৯ রানে অপরাজিত ডারিয়েল। ৩৫ রান করেন ফিন অ‍্যালন। অধিনায়ক স্টানার করেন ৭ রান। ভারতের হয়ে দুটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, কুলদীপ যাদব এবং শিভম মাভী।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৫৫ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে লড়াই চালান সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দর। ৪৭ রান করেন সূর্য। ৫০ রান করেন ওয়াশিংটন। শুভমন গিল করেন ৭ রান। ৪ রান করেন ইশান কিষান। অধিনায়ক হার্দিক পান্ডিয়া করেন ২১ রান। কিউইদের হয়ে দুটি করে উইকেট নেন মিচেল ব্রেশওয়েল, মিচেল স্টানার এবং লকি ফার্গুসন। একটি করে উইকেট নেন জাকুব ডাফি এবং ইস সোডি।

এদিন ভারতীয় দলের ম‍্যাচ দেখতে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচীর ভিভিআইপি বক্সে সস্ত্রীক হাজির ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গ্যালারি তাঁকে দেখে আগের মতোই উত্তাল।

 

View this post on Instagram

 

Shared post on

আরও পড়ুন:‘সরফরাজ আমাদের নজরে রয়েছে’, বললেন জাতীয় নির্বাচক শ্রীধরন

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...