Tuesday, May 26, 2026

কাশ্মীরে ফের রাহুলের নিরাপত্তায় গলদ, ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধ করলেন রাহুল

Date:

Share post:

কাশ্মীরে রাহুল গান্ধীর(Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রায়(Bharat Jodo) নিরাপত্তার গাফিলতি। যার জেরে মাঝপথেই যাত্রা বন্ধ করলেন কংগ্রেস সাংসদ। বর্তমানে কাশ্মীরে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অন্যান্য দিনের মতো শুক্রবারও ২০ কিলোমিটার হাঁটার কথা ছিল তাঁর। তবে মাত্র ১ কিলোমিটার যাওয়ার পরই ব্যাপক ভিড়ের কারনে যাত্রা বন্ধ করেন কংগ্রেস সাংসদ। নিরাপত্তার গাফিলতির জন্য কাশ্মীর পুলিশের(Kashmir Police) দিকে অভিযোগের আঙুল তুলেছেন রাহুল। পুলিশের তরফে জানানো হয়েছে, বেশি জনসমাগম হবে বলে খবর ছিল না তাঁদের কাছে। তাই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা যায়নি।

নির্দিষ্ট গন্তব্যের আগে ভারত জোড়ো যাত্রা বন্ধ হয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, “ভিড় সামলানোর জন্য যে পুলিশ মোতায়েন করা হয়েছিল, তারা উপস্থিত ছিল না। ফলে আমার নিরাপত্তারক্ষীরা চিন্তিত হয়ে পড়ে। তাই বাধ্য হয়ে আজকের মতো যাত্রা স্থগিত করতে হয়েছে। কারণ আমার নিরাপত্তারক্ষীদের কথা অমান্য করতে পারি না। জনতাকে সামলানোর দায়িত্ব স্থানীয় প্রশাসনের।” কংগ্রেসের তরফে জানানো হয়েছে, প্রচণ্ড ভিড়ের চাপে প্রায় আধ ঘণ্টা একই জায়গায় আটকে ছিলেন রাহুল। পরে তাঁকে অন্য একটি গাড়িতে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এপ্রসঙ্গে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেন, “আমরা বানিহাল টানেল থেকে বেরনোর পরেই আর পুলিশের দেখা পাওয়া যায়নি। কেন আচমকা নিরাপত্তা কমিয়ে দেওয়া হল, প্রশাসনকে তার জবাব দিতে হবে। ভবিষ্যতে যেন এহেন ঘটনা না ঘটে, তার জন্য উপযুক্ত পদক্ষেপ করতে হবে প্রশাসনকে।”

একইসঙ্গে উল্লেখ্য শুক্রবার রাহুলের ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdulla)। রাহুলের মতোই শীতবস্ত্র ছাড়া হাঁটা শুরু করেন তিনি। জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতে, এই যাত্রার উদ্দেশ্য দেশের অবস্থার উন্নতি করা। তিনি বলেছেন, “একজন ব্যক্তির কথা মাথায় রেখে এই যাত্রায় হাঁটছি না। গোটা দেশের জন্যই যাত্রায় যোগ দিয়েছি।”

Related articles

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...