Friday, April 3, 2026

SSC Recruitment: নবম-দশমে ১৩৮৪২ টি শূন্যপদে শিক্ষক নিয়োগে তৎপরতা রাজ্যের

Date:

Share post:

নবম দশম স্তরে নতুন শিক্ষক নিয়োগের ব্যাপারে তৎপরতা শুরু করেছে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর। তবে প্রধান শিক্ষক নিয়োগের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, নবম-দশমে ১৩ হাজার ৮৪২টি শূন্যপদ রয়েছে। হাইকোর্টে রাজ্য সরকারের জমা দেওয়া তথ্যে এই শূন্যপদের কথা জানানো হয়েছিল। সেইসঙ্গে ওই তথ্যে প্রধান শিক্ষক পদে ২৩২৫টি শূন্য পদেরও উল্লেখ ছিল।

নবম-দশম স্তরে শিক্ষক নিয়োগের খসড়া বিধি ইতিমধ্যে তৈরি করে ফেলেছে স্কুল সার্ভিস কমিশন এবং তা বিদ্যালয় শিক্ষা দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, নবম দশমের নিয়োগ বিধি চূড়ান্ত করতে স্কুল শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকরা আগামী সপ্তাহে বৈঠকে বসতে চলেছেন। এবার পরীক্ষা পদ্ধতি, কাউন্সেলিং এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে।

সূত্রে জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনের আগেই এবার শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। তবে প্রথম পর্যায়ে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- মিড ডে মিল পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে প্রতিনিধিদল

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...