Wednesday, June 24, 2026

মিড ডে মিল পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে প্রতিনিধিদল

Date:

Share post:

কলকাতার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে মিড ডে মিল পরিকাঠামো খতিয়ে দেখতে রবিবার আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। উত্তরাখন্ডের একটি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে যৌথ পরিদর্শনের জন্য গঠিত ১২ সদস্যর এই দলে রাজ্য সরকারের ২ জন প্রতিনিধি থাকবেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে প্রতিনিধি দলটি যাওয়ার বিষয়ে নিশ্চিত করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। দলে পি এম পোষন প্রকল্পের অধিকর্তা জি বিজয়া ভাস্কর নিজে থাকবেন। কলকাতায় পৌছনোর পরে সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন। পরে দিল্লি ফিরে গিয়ে তারা মন্ত্রকে রিপোর্ট জমা দেবেন। উল্লেখ্য এর আগে ২০১৩-১৪ সালে শেষবার এই ধরনের যৌথ পর্যালোচনা হয়েছিল।

আরও পড়ুন- আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের মেডিক্যাল কলেজে আসন বাড়ছে ৬০৬ টি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...