Sunday, June 21, 2026

ফের বিপাকে সিআরসেভেন, পরতে পারেন বড়সড় শাস্তির মুখে : রিপোর্ট

Date:

Share post:

বড়সড় শাস্তির মুখে পরতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতালির ক্লাব জুভেন্তাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দলবদলের সময় আর্থিক অনিয়মের। ইতিমধ্যেই সেই শাস্তি হিসাবে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ইতালির এই ক্লাবের কাছ থেকে। যার ফলে লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থান থেকে একেবারে নেমে গিয়েছে তারা দশম স্থানে। এবার জানা যাচ্ছে সেই অভিযোগে সেই সময় জুভেন্তাসে খেলা ২২ জন ফুটবলারের বিরুদ্ধে তদন্ত চলছে। আর সেই সময় জুভেন্তাস দলে ছিলেন রোনাল্ডো। তাই তদন্তে রোনাল্ডো দোষী প্রমাণিত হলে তাঁকে শাস্তির মুখে পড়তে হবে। আর শাস্তি হিসাবে ১ মাসের জন্য নির্বাসিত হতে পারেন সিআরসেভেন। সেক্ষেত্রে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে ১ মাস মাঠে নামতে পারবেন না তিনি।

গত বছর থেকেই তদন্ত শুরু হয়েছিল জুভেন্তাসের বিরুদ্ধে ট্রান্সফার সংক্রান্ত আর্থিক অনিয়ম এবং অসত্য মূলধন লাভের অভিযোগ ওঠায়। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ক্লাবের আর্থিক ক্ষতির তথ্য উঠে এসেছে সেই তদন্তে। প্রাথমিক ভাবে আর্থিক অনিয়ম প্রমাণিত হওয়ায় ইতালির ফুটবল ফেডারেশন জুভেন্তাসের ১৫ পয়েন্ট কেটে নিয়েছে।যদিও ক্লাব কর্তৃপক্ষ চলতি মরশুমেই শাস্তি প্রত্যাহার করার আবেদন জানানোর সুযোগ পাবেন। এক্ষেত্রে জুভেন্তাস কর্তৃপক্ষ নিজেদের নির্দোষ বলে দাবি করলেও ইতালির আদালত জানিয়ে দিয়েছে, ক্লাবে যথেষ্ট আর্থিক অসঙ্গতি রয়েছে।

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...