Tuesday, June 23, 2026

বিয়েবাড়ির আনন্দ বদলে গেল বিষাদে, পথ দুর্ঘট*নায় মর্মা*ন্তিক পরিণতি ৪ জনের

Date:

Share post:

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বানারহাটের মংপংয়ের রুংডুং এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বানারহাটে (Banarhat) একটি বিয়ের অনুষ্ঠান থেকে গাড়ি নিয়ে ফিরছিলেন ৭ জন। কিন্তু মালবাজারের (Malbazar) ওদলাবাড়ির কাছে রুংডুং-এ আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডওয়ালে ধাক্কা মেরে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই গাড়ির মধ্যে থাকা ২ যাত্রীর মৃত্যু হয়। এদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। গুরুতর আহত হন গাড়িচালক সহ অন্যান্যরা।

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে গাড়িচালকের শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক। তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তবে মৃত এবং আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি খাদে পড়ে যাওয়া গাড়িটিকে ইতিমধ্যে ক্রেন দিয়ে তোলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...