Tuesday, June 23, 2026

আজ ঘরের মাঠে বাগানের সামনে ওড়িশা

Date:

Share post:

আজ আইএসএল-এর ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ওড়িশা এফসি। টানা দুই ম্যাচে জয় নেই মোহনবাগানের। গোল করার লোকের অভাব। স্ট্রাইকারদের ব্যর্থতায়  আইএসএলের পয়েন্ট টেবলে পাঁচে নেমে গিয়েছে জুয়ান ফেরান্দোর দল। প্রশ্ন উঠছে, সমালোচনা হচ্ছে। এই অবস্থায় শনিবার যুবভারতীতে ঘরের মাঠে ওড়িশা এফসি-র মুখোমুখি সবুজ-মেরুন। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছেন হুগো বৌমোসরা। ২২ পয়েন্ট সংগ্রহ করে ছয় নম্বরে ওড়িশা। তিন আর চার নম্বরে আছে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স। শনিবার ওড়িশাকে হারাতে পারলে তিন নম্বরে উঠে আসবে মোহনবাগান।

মরশুমের শুরুতে বাগানের স্প্যানিশ কোচ জানিয়েছিলেন, তাঁর পাখির চোখ শীর্ষে থেকে লিগ শিল্ড জয়। সেই লক্ষ্য থেকে দূরে সরে গিয়েছে দল। আপাতত প্লে-অফ নিয়ে ভাবছে সবুজ-মেরুন শিবির। তার জন্য বাকি ম্যাচ থেকে পয়েন্ট নষ্ট করা চলবে না তা ভালোই জানে বাগান ব্রিগেড। আর সেই লক্ষ‍্যই এখন স্থির তাদের।

ওড়িশা ম্যাচে নামার আগে জুয়ান বললেন, ‘‘আমাদের প্রধান লক্ষ্য ৩ পয়েন্ট। ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগাতে চাই। ওড়িশাও লিগের অন্যতম শক্তিশালী দল। প্রথম ছয়ে থেকে ওরাও প্লে-অফ খেলতে চায়। কঠিন ম্যাচ হলেও আমরা জয়ের জন্য ঝাঁপাব।’’

শেষ দুই ম্যাচে মোহনবাগানের আপফ্রন্টে সমস্যা প্রকট। তবে জুয়ান নিজের দলের সমস্যা আড়াল করার চেষ্টা করলেন। তিনি বলেন, “আমার দলে আপফ্রন্টে কোনও সমস্যা নেই। প্রতি ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট হলে ফুটবলাররা ভেঙে পড়ে। ফুটবলারদের পাশে থাকাও কোচেদের কাজ। তাছাড়া আমরা এক-দু’জনের উপর নির্ভরশীল নয়। টিম গেমে বিশ্বাসী।’’

ওড়িশার বিরুদ্ধে গালেগোকে দিমিত্রির পাশে উপরে খেলতে দেখা যাবে কি না, সে প্রসঙ্গে জুয়ান বলেন, ‘‘গালেগো ও পুইতিয়া সবে দলের সঙ্গে যোগ দিয়েছে। তাছাড়া আমাদের অনেকেরই ৩টি হলুদ কার্ড রয়েছে। সেটাও মাথায় রাখতে হচ্ছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...