Friday, June 26, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-নিউজিল‍্যান্ড প্রথম টি-২০ ম‍্যাচে হার ভারতের। শুক্রবার নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হারল হার্দিক পান্ডিয়ার দল। এই হারের ফলে সিরিজে ১-০ পিছিয়ে গেল টিম ইন্ডিয়া।

২) ভারতীয় দলের ম‍্যাচ দেখতে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচীর ভিভিআইপি বক্সে সস্ত্রীক হাজির ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গ্যালারি তাঁকে দেখে আগের মতোই উত্তাল।

৩) ভারতীয় দলে সারফারাজ খানের জায়গা না হওয়া নিয়ে মুখ খুললেন জাতীয় নির্বাচক শ্রীধরন শরথ। তিনি বলেন, সরফরাজ আমাদের নজরে রয়েছে। ওকে অবশ্যই সুযোগ দেওয়া হবে।

৪) অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচ। শুক্রবার সেমিফাইনালে মেলবোর্নের রড ল্যাভার এরিনায় তিনি সেমিফাইনালে হারালেন আমেরিকার টমি পলকে। ম‍্যাচের ফলাফল ৭-৫, ৬-১, ৬-২ ।

৫) ঘরের মাঠে মরশুমের প্রথম হার বাংলার। এলিট গ্রুপের শেষ ম‍্যাচে ইডেনে ওড়িশার কাছে ৭ উইকেটে হারল মনোজ তিওয়াড়ির দল। আর এই হারের ফলে বাংলার অপাজিত থাকার দৌড় থামল।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট Breakfast news

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...