Saturday, April 4, 2026

রবিবার শিয়ালদা দক্ষিণ শাখায় একাধিক রেল বাতিল

Date:

Share post:

রবিবার শিয়ালদা দক্ষিণ শাখায় একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, পার্ক সার্কাস স্টেশনে ফুটওভার ব্রিজ তৈরির কাজ চলছে। তাই বাতিল করা হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন। শিয়ালদা-ক্যানিং শাখা, লক্ষ্মীকান্তপুর শাখা, বজবজ শাখা ও ডায়মন্ড হারবার শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন:অমর্ত্যকে আক্রমণ ‘বাংলার লজ্জা’, কিছু বাঙালি গুজরাটের তল্পিবাহক: তোপ অভিষেকের


রবিবার রাতে বাতিল থাকছে আপ শিয়ালদা-বজবজ লোকাল, ডাউন বজবজ-শিয়ালদা লোকাল। বাতিল আপ শিয়ালদা-ডায়মন্ডহারবার লোকাল, ডাউন ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল, আপ শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল, ডাউন লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল, আপ শিয়ালদা-ক্যানিং লোকাল।

এছাড়াও পূর্ব রেল সূত্রে খবর অনুযায়ী ২৯ জানুয়ারি সোমরাবাজার ও বেহুলা স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সে কারণে ব্যান্ডেল-কাটোয়া শাখায় সপ্তাহান্তে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...