Thursday, May 14, 2026

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান,মৃ*ত কমপক্ষে ৭, আ*হত বহু

Date:

Share post:

মাঝরাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে এই ভূমিকম্প অনুভূত হয়।ভূমিকম্পের জেরে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের ।আহত হয়েছেন চারশোরও বেশি মানুষ।

আরও পড়ুন:মাত্র ৬ দিনের ব্যবধানে ভূমিকম্পে ফের কেঁপে উঠল ইন্দোনেশিয়া

শনিবার রাত পৌনে ১২টা নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের জেরে ইরানের একটি মিলিটারি প্ল্যান্টে তীব্র বিস্ফোরণও হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ইরানের খোয় শহরের ৫ কিলোমিটার গভীরে। সেই কম্পনের তীব্রতা এতটাই ছিল যে ইরানের রাজধানী আজারবাইজানেও অনুভূত হয়েছে ভূমিকম্প।একাধিক বাড়িঘরে ফাটল ধরা পড়েছে। বাড়ি ভেঙে কমপক্ষে ৭ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ।রাতের অন্ধকারে আচমকা কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বাসিন্দারা বাড়ির বাইরে বেড়িয়ে আসেন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছেন স্থানীয় প্রশাসন। তাতে হাত লাগিয়েছে সেনাবাহিনীও। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ইতিমধ্যেই ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের হাসপাতালগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকায় তুষারপাত হচ্ছে বলে জানা গিয়েছে। এর জেরে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এর জেরে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। তবে প্রতিকূলতার মাঝেও মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যেতে তৎপর হয়েছে প্রশাসন। তবে উদ্ধারকাজে বিলম্ব হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...