Saturday, April 4, 2026

মাদার হাউসে সস্ত্রীক শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

Date:

Share post:

সকালে দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Temple) পুজো। আর বিকেলে মাদার হাউসে (Mother House) শ্রদ্ধা নিবেদন। এভাবেই রবিবারটা কাটালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সকালে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দেন রাজ্যপাল। বিকেলে চারটের একটু পরে মাদার হাউসে যান তিনি। তাঁকে বরণ করে নেন সিস্টাররা। মাদার টেরিজার (Mother Teresa) আর্তের সেবায় জীবন উৎসর্গ করার কথা ও সেই আদর্শে চলার কথা বলেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

বাংলায় আসায় পর থেকেই বাংলার সংস্কৃতি ভাষা সহ সবকিছুকে আপন করে নিয়েছেন সিভি আনন্দ বোস। সুভাষচন্দ্র বসু যে তাঁর আদর্শ এবং সে কারণেই তার নামের সঙ্গে জুড়েছে বোস উপাধি তাও জানিয়েছেন রাজ্যপাল। আগেই তিনি মাদার হাউসে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। রবিবার বিকেলে সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...