Saturday, April 4, 2026

ওড়িশা ম‍্যাচ জিতে বিএফসি-র বিরুদ্ধে পরিকল্পনা শুরু জুয়ানের

Date:

Share post:

শেষ ম‍্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ২-০ গোলে জেতে এটিকে মোহনবাগান। আর এই জয়ের ফলে খুশি বাগান কোচ জুয়ান ফেরান্দো। রবিবার বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে পরবর্তী ম‍্যাচ খেলতে নামবে বাগান ব্রিগেড। তার আগে এই জয়ে খুশি জুয়ান। তিনি বললেন, বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে এই জয় খুবই জরুরি ছিল।

ম্যাচের পর সাংবাদিকদ সম্মেলনে ফেরান্দো বলেন, “গোলের সুযোগ তৈরি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আজ পাঁচটা শট গোলে রেখেছিলাম। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া আমাদের কাছে খুবই জরুরি ছিল। আজ বেঙ্গালুরু যে ভাবে জিতেছে, তার পরে বোঝাই যাচ্ছে দলগুলোর মধ্যে এবার সেরা জায়গায় যাওয়ার জন্য তুমুল লড়াই শুরু হয়েছে, যাতে তারা প্লে অফে খেলতে পারে। আমাদেরও সেটাই লক্ষ্য।”

গ্ল্যান মার্টিন্স সবুজ-মেরুন শিবিরে এসে যাওয়ায় তাঁর দলের মাঝমাঠকে এদিন অনেক শক্তিশালী দেখায়। মার্টিন্সের এই পারফরম্যান্স নিয়ে ফেরান্দো বলেন, “গ্ল্যান মার্টিন্সকে নিয়ে আমি খুশি। এই ধরনের ফুটবলার ওপর আমি আস্থা রাখি। ও যোগ দেওয়ায় আমি খুব খুশি হয়েছি। ও এমন একজন ফুটবলার, যে রোজ উন্নতি করতে চায় ও যথেষ্ট পরিশ্রম করে। এরা দলের ও নিজের কেরিয়ারের কথা ভাবে। তাই এই ধরনের ফুটবলাররাই আমার পছন্দ। এরা দলকে সাহায্য করতে পারে।”

ওড়িশা ম্যাচের একেবারে শেষে লাল কার্ড দেখেন আশিক। বৌমোসও এদিন চতুর্থ হলুদ কার্ড দেখেন। ফলে আগামী ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে পারবেন না এই দুই তারকা। স্বাভাবিক ভাবেই হতাশ ফেরান্দো।

আরও পড়ুন:আইসিসি মহিলা অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন ভারতীয় দল


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...