Saturday, April 4, 2026

ফের শিরোনামে লখিমপুরের খেরি, ট্রাকের ধাক্কায় ম*র্মান্তিক পরিণতি ৫ পথচারীর

Date:

Share post:

লখিমপুরে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির ধাক্কায় কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা এখনও ভুলতে পারেনি মানুষ। এরইমধ্যে ফের শিরোনামে লখিমপুরের খেরি। এবার ট্রাকের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন কমপক্ষে পাঁচ পথচারী। ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন। উত্তরপ্রদেশের এই ভয়াবহ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।


আরও পড়ুন:লখিমপুর গণহত্যার বর্ষপূর্তি: মন্ত্রী ‘টেনি’র অপসারণ ও গ্রেফতারের দাবিতে মোদিকে দাবিপত্র কৃষকদের


জানা গেছে, বেহরাইচ হাইওয়েতে একটি স্কুটি এবং একটি গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটেছিল। কয়েকজন পথচারী তা দেখতে পেয়ে দুর্ঘটনায় আহতদের উদ্ধারের জন্য ছুটে আসে। গাড়ির ভিতরে আটকে থাকা সবাইকে বের করার চেষ্টাই করছিলেন তাঁরা। হঠাৎই সেইসময় ওই পথচারীদের একটি ট্রাক দ্রুতগতিতে ছুটে এসে পিষে মেরে বেরিয়ে যায়।
খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী জেলা হাসপাতালে পাঠানো হয়।এই ঘটনায় সমাজবাদী পার্টির (এসপি) তরফে শোকপ্রকাশ করা হয় এবং উত্তরপ্রদেশ সরকারকে ক্ষতিগ্রস্তদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...