Wednesday, June 24, 2026

নিজের ওয়ার্ডের মহিলাকেই ‘সপাটে চড়’! কাউন্সিলরের ‘দাদাগিরিতে’ মুখ পুড়ল বিজেপির  

Date:

Share post:

‘বিচার’ করতে গিয়ে নিজের ওয়ার্ডেরই এক মহিলাকে সজোরে চর মারলেন বিজেপি কাউন্সিলর (BJP Councillor)। আর কাউন্সিলরের চড় মারার ঘটনায় রীতিমতো উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের (Kharagpur) ৩১ নম্বর ওয়ার্ড। আর ঘটনা প্রকাশ্যে আসতেই খড়গপুর জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, অভিযুক্ত বিজেপি কাউন্সিলরের নাম মমতা দাস (Mamata Das)। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় দ্বিবেদী ও পটুয়া পরিবারের মধ্যে প্রথমে বচসা বাধে। তা থেকেই গণ্ডগোলের সূত্রপাত।

এদিকে হাতাহাতির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাউন্সিলর। অভিযোগ, নিরপেক্ষ না থেকে তাঁর ঘনিষ্ঠ পরিবারের পক্ষ নেন কাউন্সিলর। আর তারপরেই তিনি নিজে চড়াও হন অন্য পরিবারের সদস্যদের ওপর। চড় থেকে শুরু করে মারধর চলতে থাকে সবকিছুই। আক্রান্ত পরিবার খড়গপুর টাউন থানায় ইতিমধ্যে কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, দলের কাউন্সিলরের এমন কাণ্ডে প্রবল অস্বস্তিতে পড়েছে খড়গপুর বিজেপি নেতৃত্ব। তবে ঘটনার কড়া সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, মারধর করাই বিজেপির সংস্কৃতি। দলের কাউন্সিলর নিজের ওয়ার্ডের নাগরিকের সঙ্গে এমন করতে পারেন, সেই দল বাংলার ক্ষমতায় এলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে।

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...