Wednesday, June 24, 2026

নজরে বস্ত্র শিল্পের উন্নয়ন, ২০০ একর জমির উপর টেক্সটাইল পার্ক গড়বে বাংলা !

Date:

Share post:

রাজ্যের (West Bengal) জন্য ফের বড় সুখবর। বস্ত্রশিল্পের (Textile Industry) উন্নয়নে বিশেষ জোর দেওয়ার কথা আগেই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই মতো রাজ্যের ২০০ একর জমিতে টেক্সটাইল পার্ক (Textile Park) গড়ে তোলার ইঙ্গিত নবান্নের (Nabanna)।

বাংলার শিল্পকে বিশ্বজনীন করে তোলার লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার (Government of West Bengal)। এবার ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি বস্ত্রশিল্পে বিনিয়োগ টানতে একটি টাস্ক ফোর্স গড়া হবে বলে জানালেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi)। শনিবার বস্ত্রশিল্পের উন্নয়ন সংক্রান্ত এক কর্মশালায় তিনি জানান শালবনী, দুর্গাপুর এবং আসানসোলে প্রায় ২০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। এখানে টেক্সটাইল পার্ক গড়ে তোলা হবে। মুখ‌্যসচিব আরও জানান, ইতিমধ্যেই হাওড়ায় ১৫ লক্ষ বর্গফুট আয়তনের হোসিয়ারি পার্ক গড়ে উঠেছে। বৃহত্তর বিনিয়োগের লক্ষ্যে আগামী তিন বছরের মধ্যে তা ৮০ লক্ষ বর্গফুটে বাড়িয়ে নিয়ে যাওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর। রাজ্যজুড়ে একাধিক টেক্সটাইল পার্ক খোলা হচ্ছে। চলতি বছরেই হাওড়ার জগদীশপুরে হোসিয়ারি পার্কে উৎপাদন শুরু হয়ে যাবে। শনিবার এই সংক্রান্ত মিটিংয়ে মুখ‌্যসচিব ছাড়াও ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে, ভূমি দপ্তরের সচিব স্মারকি মহাপাত্র, বিভিন্ন বণিকসভা, হোসিয়ারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলার বস্ত্রশিল্পে বিনিয়োগ টানতে অন্য রাজ্যগুলিতে রোড শো করার ভাবনা চিন্তাও শুরু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...