Wednesday, June 24, 2026

রোহিতের পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন অশ্বিন

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তৃতীয় ম‍্যাচে শতরান করেছেন রোহিত শর্মা। প্রায় তিন বছর পর শতরান এসেছে হিটম‍্যানের ব‍্যাট থেকে। আর এই নিয়ে সম্প্রচারকারী চ্যানেলে রোহিতকে প্রশ্ন করলে বিরক্ত হন রোহিত। সেই সময় তিনি ম্যাচের সংখ্যার কথা তুলে ধরেন। আর এবার এই নিয়ে রোহিতের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের আরেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রচারকারী চ‍্যানালের এই প্রশ্নতে ক্ষুব্ধ অশ্বিন।

এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন,” সম্প্রচারকারীদের ব্যাপারে একটা দারুণ কথা বলেছে রোহিত। সাধারণ মানুষের কাছে কোনও পরিসংখ্যান তুলে ধরার আগে দায়িত্ববোধ থাকা দরকার। এই বিষয়ে আগে অনেক কথা বলেছি। যদি পিছন ফিরে তাকান, তা হলে দেখতে পাবেন এই বিষয়ে বিরাট কোহলিকে নিয়ে কত কথা হয়েছে। চার বছর শতরান না করা নিয়ে বহু আলোচনা হয়েছে। কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করতে যান, কোহলি নিশ্চিত ভাবে বলবে, ‘চার বছরের মধ্যে আট মাস অতিমারি ছিল, তারপর আমি বিরতি নিয়েছি।’ নির্দিষ্ট ক্রিকেটার সঠিক ভাবে ব্যাপারটা বুঝিয়ে দেবে আপনাকে।

এখানেই না থেমে অশ্বিন আরও বলেন,” আপনারা সবসময় সমর্থকদের বলে যান, অমুক তিন বছর, অমুক চার বছর শতরান পায়নি। কিন্তু যারা আসল সমর্থক এবং যারা নির্বাচক তারা কিন্তু সত্যিটা জানে। সাধারণ মানুষের কাছে জোর করে একটা মিথ্যা তথ্য তুলে ধরা হচ্ছে। এতে একজন যোগ্য ক্রিকেটারকে অহেতুক সমালোচনার মুখে পড়তে হবে। রোহিত ২০১৯ বিশ্বকাপে পাঁচটা শতরান করেছিল। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছিল। তাই ওকে নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই।”

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...