Saturday, April 4, 2026

রাজনৈতিক লোকেরা কি বই লিখতে পারেন না? নিশানা মুখ্যমন্ত্রীর, ৬টি নতুন বই প্রকাশ মমতার

Date:

Share post:

৪৬ তম বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আরও ৬টি বই (Book) প্রকাশ হবে। মেলার উদ্বোধন করে নিজেই জানালেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমার ১২৮টি বই প্রকাশিত হয়েছে। তালিকায় রয়েছে ‘লহ প্রণাম’, ‘মহীয়সী: ছড়ায় ছড়ায়’, ‘দুয়ারে সরকার’, ‘স্যালুট’, ইংরাজিতে ‘কবিতাবিতান’। আরও ৪-৫টি বইয়ের কাজ চলছে।” এরপরেই সমালোচকদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “কথায় কথায়, উইপোকা কামড়ালেও দেখানো হয়। ভালো বই লিখলে পর্যালোচনা করা হয় না৷ রাজনৈতিক লোকেরা কি বই লিখতে পারেন না? রাজনৈতিক লোক আগে সামাজিক জীব। সমাজ সংস্কারকরাও তো একাধিক বই লিখেছেন।”

এর পাশাপাশি, ছোট প্রকাশকদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “ছোটো ছোট পাবলিশার্সের পাশে থাকুন। বড় লেখকদের থেকে ছোট লেখকদের গুণ কিন্তু কম নয়। লিটল ম্যাগাজিনের গুরুত্ব অনেক। আমি এখনও ছোট চার পাতার ম্যাগাজিন পড়ি। তাতে অনেক তথ্য থাকে।” এই বিষয়ে সুজিত বসু, সব্যসাচী দত্ত, কৃষ্ণা চক্রবর্তী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমদের নজর দেওয়া নির্দেশ দেন মমতা।

একই সঙ্গে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে বইমেলা উপলক্ষ্যে বাস পরিষেবা বাড়ানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, “এখানে বাসের সংখ্যা বাড়ানোর জন্য অনুরোধ করব। যাতে মানুষ রাত হলেও ফিরে যেতে পারেন। দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরকে এখানে থেকে কন্ট্রোল করতে হবে।”

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...