Thursday, June 25, 2026

শেষ দিনেও অসংশোধিত ‘ভারত জোড়ো’ বানান! বাংলার গুরুত্ব নিয়ে প্রশ্নের মুখে কংগ্রেস

Date:

Share post:

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) পাঁচ মাস অতিক্রান্ত। শুধু কন্যাকুমারী (Kanyakumari) থেকে কাশ্মীরই (Kashmir) নয়, দেশ ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পদযাত্রায় সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। বাদ যায়নি বাংলাও। বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে চব্বিশের নির্বাচনের আগে বড় পদক্ষেপ নিতে দেখা যায় সোনিয়া তনয় রাহুলকে। কিন্তু ভারত জোড়ো যাত্রার বাংলা বানানেই (Spelling Mistake) যে ভুল। আর দীর্ঘ পাঁচ পাঁচটি মাস কেটে গেলেও তা সংশোধনের (Correction) বিষয়ে কোনও হেলদোলই নেই কংগ্রেসের (INC)। সোমবারই সমাপ্তি ঘটবে ভারত জোড়ো যাত্রার। যদিও বাংলার ট্যাবলোয় (Tableau) এই বানানে কোনও ভুল নেই। কিন্তু কেন্দ্রীয় স্তরে সেই ভুল রয়েই গেল। যার জেরে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন এই ভুল কী সংশোধন করা সম্ভব হল না? নাকি তা করা হল না?

২০২২ সালের ২৩ অগাস্ট! ২৪, আকবর রোডে কংগ্রেসের সদর দফতর থেকে ভারত জোড়ো যাত্রার লোগো (Logo), ট্যাগলাইন (Tagline), ওয়েবসাইট (Website) ও থিম সংয়ের (Theme Song) উদ্বোধন করেছিলেন স্বয়ং রাহুল গান্ধী। প্রথম দিনেই বিভিন্ন ভাষায় প্রকাশিত লোগোতে প্রথমে জায়গা পায়নি বাংলা হরফ। পরবর্তীতে অবশ্য অন্য ভাষার সঙ্গে ব্যবহার হতে শুরু করে বাংলা লোগোও। শুরুর দিন থেকেই যাতে ছিল ভুল। ‘ভারত জোড়ো’র বদলে লেখা হয় ‘ভারত জড়ো’। আর সেই বানান শেষদিন পর্যন্ত রয়েই গেল। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন পুরোটাই কী আইওয়াশ (Eye Wash)? রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury) ভারত জোড়ো যাত্রায় বহু রাজনৈতিক দল ও তাঁর হাইকম্যান্ডদের আমন্ত্রণ জানালেও বাংলা বানানেই বড়সড় ভুল।

তবে প্রথম দিকেই যাত্রার সঙ্গে জড়িত শীর্ষ নেতৃত্বের নজরে তা নিয়ে আসা হয়। তবে নেতারা আশ্বাস দিয়ে জানিয়েছিলেন, খুব শীঘ্রই তা শুধরে নেওয়া হবে। এরপর ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু ভারত জোড়ো যাত্রা। কেটে গিয়েছে ১৪৪ দিন। ১২ রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৫ জেলায় প্রায় চার হাজার কিলোমিটার অতিক্রম করেছে যাত্রা। তবু বাংলা হরফের ছোট্ট ভুল ঠিক করে উঠতেই পারল না কংগ্রেস। যা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। বঙ্গে গঙ্গাসাগর থেকে কার্শিয়াং পর্যন্ত পদযাত্রা করেছেন অধীর রঞ্জন চৌধুরী। সেই ট্যাবলোয় বানান ঠিক থাকলেও কেন্দ্রীয় ট্যাবলোয় ‘ভারত জড়ো’ বানানই বুঝিয়ে দিল রাহুল গান্ধীদের কাছে বাংলার গুরুত্ব ঠিক কতখানি।

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...