Monday, June 8, 2026

বিশ্বচ‍্যাম্পিয়ন শেফালিদের শুভেচ্ছা বার্তা সৌরভ-বিরাট-স্মৃতিদের

Date:

Share post:

আইসিসি অনুর্ধ্ব-১৯ টি-২০ মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ইংল‍্যান্ডকে ফাইনালে হারিয়ে আইসিসির এই প্রথম প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন হয়েছে শেফালি ভর্মারা। আর এই জয়ের পরই শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছে টিম ইন্ডিয়া। ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়-বিরাট কোহলি-রোহিত শর্মা থেকে স্মৃতি মান্ধনারা।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন,” অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার জন্য মহিলা দলকে অনেক অভিনন্দন। মহিলাদের ক্রিকেটকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার এটা প্রথমধাপ।”

বিরাট কোহলি টুইট করে লেখেন,”অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন! কী অসাধারণ একটা মুহূর্ত! এই কৃতিত্বের জন্য মহিলা ক্রিকেটারদের অনেক শুভেচ্ছা।”

ভারত অধিনায়ক রোহিত শর্মা শুভেচ্ছা জানিয়ে লেখেন,”অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে বিশ্বকাপ জেতার জন্য অনেক অভিনন্দন। দেশকে গর্বিত করেছো তোমরা।”

এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ লেখেন, “দুর্দান্ত পারফরম্যান্স করে শেফালি এবং তার দল জিতে নিল অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। দুর্দান্ত ক্রিকেট খেলার জন্য খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের অনেক অভিনন্দন। মহিলাদের আইপিএল শুরু হওয়ার আগে ভারতের মহিলা ক্রিকেটে একটা উল্লেখযোগ্য ব্যাপার ঘটে গেল।”

ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মান্ধনা লেখেন,” বিশ্ব চ্যাম্পিয়ন। গর্বিত। গোটা দলটাকে নিয়েই অত্যন্ত গর্ব বোধ করছি। প্রতিযোগিতা শুরু হওয়ার প্রথম বারেই কাপ জেতা আরও বিশেষ মুহূর্ত। এটা তো সবে শুরু।”

আরও পড়ুন:অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জয়ী দল ভারত, শেফালিদের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের

 

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...