Tuesday, March 17, 2026

Weather Update : বাড়ল তাপমাত্রা, লক্ষ্মীবারে ফিরছে শীতের স্পেল !

Date:

Share post:

সকালের দিকে হালকা শীত (Cold), মাঘের মাঝামাঝি এই আবহাওয়া ভাবতেও পারে না বঙ্গবাসী। অথচ বেলা বাড়তে চড়া রোদ যেভাবে গায়ে লাগছে তাতে কার্যত ঘর্মাক্ত খোলা আকাশের নিচে কাজ করা কৃষক থেকে ট্র্যাফিক পুলিশ। দুপুরের দিকে ফ্যান চালাচ্ছে দক্ষিণবঙ্গবাসী, প্রশ্ন একটাই শীত কি শেষ? আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department) বলছে আজ সোমবার থমকে যাবে উত্তুরে হাওয়া। মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা (Temperature)। দু’দিন পর অর্থাৎ, বৃহস্পতিবার থেকে শীতের (Winter Spell) আরও এক স্পেল উপহার পেতে চলেছে বাংলা (West Bengal)।

উষ্ণ মকর সংক্রান্তি, উষ্ণ সরস্বতী পুজোর পর এবার কি বইমেলাতে ঘাম ঝরাবে বাঙালি? হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উপকূলের জেলাগুলিতে ভোরে হালকা কুয়াশা থাকবে। উত্তরবঙ্গেও আগামী ৩ দিন কুয়াশার দাপট চলবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস।বুধবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে ফের উত্তুরে হাওয়ায় বাড়বে ঠান্ডা।

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...