Wednesday, April 8, 2026

কাঁথির নাবালিকা ধ*র্ষণের শুনানিতে প্রধান বিচারপতি কড়া প্রশ্নের মুখে অভিযুক্তর আইনজীবী

Date:

Share post:

কাঁথির নাবালিকা ধর্ষণের ঘটনায় আদালতে ভর্ৎসিত অভিযুক্তর আইনজীবী (Advocate)। মঙ্গলবার, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Prakash Shrivastab) ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানেই প্রধান বিচারপতির একের পর এক প্রশ্নের মুখে পড়েন মূল অভিযুক্ত শুভদীপ গিরির (Shubhadip Giri) আইনজীবী। এদিন রায়দান স্থগিত রাখে আদালত (Court)।

এদিন শুনানিতে শুভদীপ গিরির আইনজীবীকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ২০ জানুয়ারি একক বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তাঁরা বলেছিলেন, শুভদীপ আত্মসমর্পণ করবেন। কিন্তু এই বেঞ্চে আগাম জামিনের আবেদন করেছেন। দু’রকম অবস্থান কেন? এই ধরনের বিভ্রান্তিমূলক কথা কেন? শুভদীপের আইনজীবী বলেন, সেটা তাঁরা বলেছিলেন, নাকি আদালত নথিবদ্ধ করেছিল তা স্পষ্ট নয়। তাহলে সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাননি কেন? প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি শ্রীবাস্তব। এর উত্তর দিতে পারেননি অভিযুক্তর আইনজীবী।

নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, পকসো একটি বিশেষ আইন। এই আইনের ব্যাপ্তি অনেক। কারও বিরুদ্ধে খুনের অভিযোগ উঠলে তাকে 41A নোটিশ দিয়ে ডেকে পাঠানো হবে? নাকি সরাসরি গ্রেফতার করা হবে? এরপরে তিনি জানান, অভিযুক্ত ও নির্যাতিতা মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা হয়। নাবালিকাকে গর্ভপাত করাতেও বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেন তাঁর আইনজীবী। এরপরেই তিনি বলেন, যদি ভালোবাসার সম্পর্কই থাকে তাহলে অভিযুক্ত নির্যাতিতাকে বিয়ে করুক।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে শুভদীপের বিরুদ্ধে। অভিযোগ, নাবালিকাকে দিঘার হোটেলে ডেকে পাঠিয়ে ধর্ষণ করা হয়। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। নির্যাতিতা আত্মহত্যার চেষ্টা করে বলেও অভিযোগ। নির্যাতিতার বাড়িতে হামলা হচ্ছে, হুমকি ফোন আসছে। অভিযোগ প্রত্যাহার করতে বলা হচ্ছে। দুপক্ষের সওয়াল-জবাবের পরে এদিন রায়দান স্থগিত রাখেন প্রধান বিচারপতি।

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...