Wednesday, June 24, 2026

কনভয়ে ট্রাকের ধাক্কা, দু*র্ঘটনার কবলে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অল্পের জন্য রক্ষা

Date:

Share post:

বড়সড় দু*র্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অল্পের জন্য রক্ষা পেলেন বনমন্ত্রী। জানা গিয়েছে, সোমবার হাবড়ায় এক অনুষ্ঠানে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।অনুষ্ঠান শেষ করে সল্টলেকের বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রীর কনভয়। নুরনগর এলাকায় টাকি রোডের উপর মন্ত্রীর গাড়ির পিছন দিকে আচমকাই ধাক্কা মারে একটি দশচাকা ট্রাক। যার জেরে গাড়ির ভিতর তীব্র ঝাঁকুনি অনুভব করেন মন্ত্রী।

সঙ্গে সঙ্গে থামানো হয় তাঁর কনভয়। দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা বেরিয়ে আসেন। তখনই আটক করা হয় ওই ট্রাকটিকে। তবে ট্রাকের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন মন্ত্রী। যদিও তাঁর গাড়ির পিছনের দিকের অংশে বেশ বড় ধরণের ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।

জানা যায় সেভাবে আঘাত পাননি জ্যোতিপ্রিয়বাবু। রাতেই তিনি সুস্থভাবে সল্টলেকের বাড়িতে ফিরে আসেন। ওই ট্রাকটিকেও ছেড়ে দেওয়া হয় বলে খবর।

আরও পড়ুন:ফের শহরজুড়ে ইডির অভিযান!

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...