Wednesday, June 24, 2026

বিমানকর্মীদের থু*তু! অর্ধ্ন*নগ্ন পোশাক পরে অ*শ্লীল আচরণ মহিলার

Date:

Share post:

আবুধাবি-মুম্বই বিমানে অশ্লীলতার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। অভিযোগ, ইকোনমি ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও বিজনেস ক্লাসে বসার জন্য জোরাজুরি করতে থাকেন তিনি। আটকানো হলে বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। থুতু দেন। ঘুষিও মারেন। শুধু তাই নয়, পোশাক খুলে অর্ধনগ্ন হয়ে হাঁটতে শুরু করেন বলে অভিযোগ।পাওলা পেরুচিও নামক ওই ইতালীয় মহিলাকে আটকও করে মুম্বই পুলিশ।


আরও পড়ুন:মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খোলা নিয়ে বিপত্তি, শিরোনামে ইন্ডিগো

বিমানকর্মীদের অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের সাহার পুলিশ পাওলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাঁর পাসপোর্ট ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চার্জশিট বানিয়ে তাঁকে আদালতেও নিয়ে যাওয়া হয়। আপাতত জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে এসেছেন ওই মহিলা।পুলিশ জানিয়েছে, সোমবার ভোরের দিকে মুম্বইয়ের মহারাজা ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভিস্তারার ইউকে ২৫৬ (আবুধাবি-মুম্বই রুটের) বিমানটি। প্রাথমিকভাবে ওই ইতালির মহিলাকে পাকড়াও করে রাখেন ভিস্তারার নিরাপত্তাকর্মীরা। তারপর ওই বিমানের কর্মীদের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করেছে সাহার থানা।

ওই মহিলার আইনজীবী ভিস্তারা বিমান সংস্থার বিরুদ্ধে খারাপ পরিষেবার দেওয়ার অভিযোগ তুলে পাল্টা মামলা করেন। আপাতত ২৫০০০ টাকার বিনিময় জামিন পেয়েছেন ইতালির মহিলা।

বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ‘‘৩০ জানুয়ারি আবুধাবি থেকে মুম্বইগামী বিমানে ওই মহিলা কখনও অশ্লীল, কখনও আবার হিংসাত্মক আচরণ শুরু করেন। বিমানের প্রধান চালক বিমানের বাকি যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেন। ভিস্তারা বিমান কোনও যাত্রী কর্তৃক অন্য কোনও যাত্রী বা বিমানকর্মীদের সঙ্গে কোনও রকম অভব্য আচরণ মেনে নেবে না। বিমানের নিয়মবিধি মেনেই ওই যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।’’

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...