Wednesday, June 24, 2026

বিশ্বকাপে নেদারল্যান্ডস ম‍্যাচে বিতর্কে জড়িয়ে ছিলেন মেসি, সেই আচরণের জন‍্য আক্ষেপ যাচ্ছে না লিও’র

Date:

Share post:

২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচের শেষে শান্ত লিওনেল মেসির আগ্রাসী রূপ সামনে এসেছিল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল করার পর মেসি কানে হাত দিয়ে কোচ লুই ভ্যান গালকে দেখিয়ে দেখিয়ে উদযাপন করেছিলেন। এমনকি ম‍্যাচ শেষে নেদারল্যান্ডসের কোচ থেকে সাপোর্ট স্টাফ, তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন মেসি। সেই ঘটনা কারও অজানা নয়। আর এবার সেই ম‍্যাচে ওরকম আচরণের জন‍্য আক্ষেপ যাচ্ছে না মেসির। বিশ্বকাপের পর প্রথম দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন লিও।

এক রেডিওতে সাক্ষাৎকারে মেসি বলেন,”যা করেছি তা মোটেই ঠিক করিনি। ম্যাচের পরে যা ঘটেছে, সেটাও করা উচিত হয়নি। এই মুহূর্ত গুলো এমনই যেখানে অনেক টেনশন, উত্তেজনা জড়িয়ে থাকে। সবকিছু দ্রুত ঘটছিল। ঘটনার সঙ্গে জড়িত থাকারা সঙ্গেসঙ্গেই প্রতিক্রিয়া জানাচ্ছিল। কোনও কিছুই পূর্ব পরিকল্পিত ছিল না। সবকিছুই ঘটে গিয়েছিল।”

নেদারল্যান্ডস ম‍্যাচে ডাচ স্ট্রাইকার ওয়েগহর্স্টকে অপমান করেছিলেন মেসি। সেই বিষয় নিয়ে মেসি বলেন,” দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছিলাম। ফুটবলারদের সঙ্গে তো ম্যাচেএকাধিকবার টেনশনের আবহ তৈরি হয়েছিল। মিক্সড জোনে ছিলাম। সেই ঘটনা স্রেফ হয়ে গিয়েছে।”


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...