Tuesday, June 23, 2026

শোভন বান্ধবী বৈশাখীকে “ছেলেধরা” কটাক্ষ রত্নার!

Date:

Share post:

থেমেও যেন থামছে না! ফের একে অপরের বিরুদ্ধে কটাক্ষের বাণ। বাকযুদ্ধে জড়ালেন শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়। এবার বেহালা পূর্বের বিধায়ক রত্নার বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুললেন বৈশাখী। পালটা বৈশাখীকে “ছেলেধরা” কটাক্ষ রত্নার।

শোভন-রত্নার ডিভোর্সের মামলার জন্য আদালতে হাজির ছিল সব পক্ষ। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন বিশেষ বান্ধবী বৈশাখী। আদালত চত্বরে দাঁড়িয়ে বৈশাখী
নিশানা করেন রত্নাকে। শোভন বান্ধবীর অভিযোগ, রত্না চট্টোপাধ্যায় প্রচুর লোকজন নিয়ে আদালতে আসছেন। সেই লোকদের দিয়ে আদালত চত্বরের মধ্যেই একটি আতঙ্কের পরিবেশ তৈরি করছেন রত্না। বৈশাখীর আরও দাবি, অনুমতি ছাড়াই রত্নার লোকজন তাঁর ছবি তুলছে।

পাল্টা রত্না চট্টোপাধ্যায় বলেন, “ভয়ের কোনও কারণ নেই। উনি তো ছেলেধরা। কেউ ওনাকে কিছু করবে না।” লোক দেখেছেন কোথায়, প্রয়োজনে আরও বেশি লোক নিয়ে আদালতে যাবেন বলেও জানান রত্নাদেবী।

এখানেই শেষ নয়, শোভন-বৈশাখীকে তোপ দেগে রত্না চট্টোপাধ্যায় বলেন, “এখনও কেন সিঁদুর পড়েন বৈশাখী? ওনার তো ডিভোর্স হয়ে গেছে। নিজের মেয়েটাকে কেন বারবার আমার স্বামীর সন্তান বলে সব জায়গায় পরিচয় দেওয়ার চেষ্টা করছেন? উনি একটি নোংরা মহিলা। এমনতিই টিভিতে যেভাবে ধেই ধেই করে নেচেছে, ওনাদের কেউ ভদ্রলোক বলে না।”


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...