Tuesday, April 14, 2026

ইতিহাস গড়লেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ, ১ হাজার ৩৯৯ কোটি টাকায় যোগ দিলেন চেলসিতে

Date:

Share post:

ইতিহাস গড়লেন এনজো ফার্নান্দেজ।  ভারতীয় মুদ্রায় ১ হাজার ৩৯৯ কোটি টাকায় (১২ কোটি ১০ লাখ ইউরো) পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ইংলিশ ক্লাব চেলসিতে যোগ দিলেন আর্জেন্টিনার ২২ বছর বয়সী মিডফিল্ডার। দলবদলে কোনও ইংলিশ ক্লাবে এটিই সবচেয়ে বেশি ব্যয়ের রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এনজোই এখন সবচেয়ে দামি ফুটবলার। আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যেও তিনি সবচেয়ে দামি। এর আগে কোনও আর্জেন্টাইন ফুটবলার এত দামে  ইংলিশ প্রিমিয়ার লিগে যোগদান করেননি।

কাতার বিশ্বকাপে দুর্দান্ত খেলে সেরা উদীয়মান ফুটবলার হন এনজো ফার্নান্দেজ। গত সেপ্টেম্বরেই আর্জেন্টিনার জার্সিতে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। বেনফিকাতেও তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। এনজো চেলসিতে যোগ দেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এর আগে দলবদলের বাজারে শীর্ষ আর্জেন্টাইন ফুটবলার কারা ছিলেন।

এনজোর আগে ২০১৪ সালে এক মরসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছিলেন আনহেল দি মারিয়া। রিয়াল মাদ্রিদ থেকে তিনি এসেছিলেন। প্রত্যাশা অনুযায়ী তেমন ভালো করতে পারেননি। ম্যানচেস্টার ইউনাইটেড শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকাকে ২০১৫ সালে ৪ কোটি ৪৩ লাখ পাউন্ডে বেচে দেয় পিএসজির কাছে।

২০১৯ সালে ইন্টার মিলান থেকে পিএসজিতে যোগ দেন মাউরো ইকার্দি। এর আগে ইন্টার মিলানের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও ভালো যাচ্ছিল না। লুসিয়ানো স্পালেত্তির অধীনে অধিনায়কত্ব হারিয়েছিলেন। আন্তোনিও কন্তে কোচ হয়ে আসার পর দল থেকেই বাদ পড়ে যান। ১৮১টি লিগ ম্যাচ খেলে গোল করেছিলেন ১১১টি। এরপর লিয়েনে পিএসজিতে যান।

গত বছর লিসান্দ্রো মার্তিনেজ যখন আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন, তিনি তকমা পান আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের তৃতীয় দামি ফুটবলারে। ওল্ডট্রাফোর্ডে তাঁর ট্রান্সফার মূল্য ছিল ৫ কোটি ৫০ লাখ পাউন্ড।

২০১৬ সালে ৭ কোটি ৫৩ লাখ পাউন্ডে নাপোলি থেকে জুভেন্টাসে যোগ দিয়ে আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা পেয়েছিলেন গঞ্জালো হিগুয়েইন।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...