Saturday, April 4, 2026

Entertainment : মডেলকে মারধর, যৌ*ন নির্যা*তনের অভিযোগে গ্রেফ*তার টলি অভিনেতা!

Date:

Share post:

নিজের লিভ-ইন পার্টনারকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার এক টলি অভিনেতা (Tollywood Actor)। নিজের প্রেমিকাকে ঘরে আটকে রেখে বিকৃত যৌনতার অভিযোগ উঠল বাংলা সিরিয়ালের অভিনেতা অতীশ ভট্টাচার্যের (Atish Bhattacharya)বিরুদ্ধে। জানা যায় অতীশের প্রেমিকা বসিরহাটের বাসিন্দা । তাঁর প্রেমিকা হরিদেবপুর থানায় (Haridevpur Police Station) শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। এরপরই অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর অভিযুক্ত অভিনেতার বিরুদ্ধে ৩৪১,৩২৩,৩২৪,৩৫৪,৩৫৪বি, ৫০৬, ৫০৯ আইপিসি (IPC) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে হরিদেবপুর থানার পুলিশ।

দীর্ঘদিন ধরে নিজের প্রেমিকাকে বাড়িতে আটকে রেখে তাঁর উপর শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই মডেলের শরীরের বেশ কিছু জায়গায় কামড়ের দাগ রয়েছে। অতীশই তাঁকে কামড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভালবাসার টানেই দীর্ঘ ছয় মাস ধরে অতীশের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন ওই মডেল। নির্যাতিতার শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। মুখের একাধিক জায়গায় কালশিটের দাগ রয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...