Friday, June 26, 2026

তীর্থস্থানের পর এবার পাহাড়ে ট্রেকিং-এ বিরুষ্কা

Date:

Share post:

তীর্থস্থানের পর এবার পাহাড়ে বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মা এবং কন্যা ভামিকা নিয়ে পাহাড়ে ট্রেকিং-এ ভারতের তারকা ব‍্যাটার। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া সিরিজ। নাগপুরে অজিদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। তার আগে ছুটির মেজাজে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় করেই স্ত্রী এবং কন‍্যাকে নিয়ে ছুটিতে বিরাট কোহলি। কখনও তীর্থস্থান, কখনও বা পাহাড়। গতকালই দেখা গিয়েছে তীর্থস্থানে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা।  পূণ্যভূম ঋষিকেশে বিরুষ্কা। ঋষিকেশের স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে গিয়েছিলেন তাঁরা। সেখানে ব্রাহ্মণ ভোজের আয়োজন করেন বিরুষ্কা। আর এবার ট্রেকিং-এ তারকা জুটি। সেই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট-অনুষ্কা দু’জনই।

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

সোশ্যাল মিডিয়ায় যে ছবি গুলো সামনে এনেছেন বিরুষ্কা, সেখানে দেখা যাচ্ছে লাঠি হাতে তাঁদের পাহাড়ে চড়তে। ভামিকাকেও দেখা যাচ্ছে বাবার কোলে চড়ে নদীর জল ছুঁতে। ভামিকাকে প্রকৃতির পাঠ দিচ্ছেন বিরুষ্কা। সেই সঙ্গে উত্তরাখণ্ডের প্রকৃতির ছবিও সমাজমাধ্যমে দিয়েছেন তাঁরা। ছবি দেখে বোঝা যাচ্ছে, পাহাড়ের কোলে দারুণ ছুটি উপভোগ করছেন তাঁরা।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

আরও পড়ুন:বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে গ‍্যালারিতে স্ত্রী-কে কী ইঙ্গিত করেছিলেন মেসি? জানালেন স্বয়ং নিজেই

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...