Thursday, June 25, 2026

আদানিদের স্বার্থরক্ষা করতেই এই বাজেটে, মোদি সরকারকে তোপ বিরোধীদের

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government) অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। তবে এই বাজেটকে জনবিরোধী বলেই ব্যাখ্যা করেছে বিরোধীরা। তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)যেমন এই বাজেটকে গরিব বিরোধী “অমাবস্যার অন্ধকার” বিশেষণ দিয়েছেন, সেই পথে হেঁটেছে কংগ্রেসও। একই মত কংগ্রেস সাংসদ কে সুরেশেরও। তাঁর দাবি, “বাজেটে সাধারণ ও গরিব মানুষের কথা ভাবা হয়নি। আদানিদের মতো পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করতেই এবারের বাজেট। এই বাজেট কর্পোরেটমুখী।”

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মনে করছেন, গত ৮ বছর ধরে যেমন বাজেট হচ্ছে তেমন বাজেটই এবারও পেশ করা হয়েছে। নতুন কিছু নেই। এককথায় দিশাহীন বাজেট। তাঁর কথায়, “কল্যাণ প্রকল্পগুলি ও ভাতার অঙ্কে খরচ করা হচ্ছে না।” দিল্লির শাসক দল আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংয়ের বক্তব্য, এবারের বাজেটে কৃষক ও সেনা জওয়ানরা ব্রাত্যই থেকে গিয়েছেন। বিরোধীদের এই ধরনের সমালোচনার পাশে কিঞ্চিৎ ভিন্নসুর কংগ্রেস নেতা শশী থারুরের। বাজেটে বেশকিছু ভাল বিষয় রয়েছে বলে স্বীকার করেছেন তিনি। তবে মূল প্রশ্নের জবাব অধরা রইল বলেও দাবি তাঁর।

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবারের বাজেটকে “মধ্যবিত্তের সুবর্ণ সুযোগ” প্রশংসা করেছেন। তাঁর দাবি, এবারের বাজেটে নারীশক্তির উপরে ফোকাস করা হয়েছে। পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতিদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। একইভাবে বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের মতে, এই বাজেট আমজনতার বাজেট। যেভাবে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে তাতে সাধারণ মানুষ অনেকটাই সুবিধা পাবেন।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...