Thursday, June 25, 2026

বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে গ‍্যালারিতে স্ত্রী-কে কী ইঙ্গিত করেছিলেন মেসি? জানালেন স্বয়ং নিজেই

Date:

Share post:

কাতার ২০২২ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছে নীল-সাদার দল। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে লিওনেল মেসিরা। ফাইনালে ফ্রান্সকে ট‍াইব্রেকারে হারিয়ে গ‍্যালারিতে স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর দিকে তাকিয়ে কিছু ইঙ্গিত করেছিলেন লিও। যা সেই মুহূর্তে নিমিষেই ভাইরাল হয়েছিল। সেই নিয়ে এবার মুখ খুললেন মেসি। কী বলেছিলেন লিও তাঁর স্ত্রীকে? সেই কথাটাই জানালেন লিও।

বিশ্বকাপের পর প্রথম এক রেডিওতে সাক্ষাৎকার দেন লিও। সেখানেই মেসি বলেন,” আমি বলেছিলাম কাজ শেষ। অনেক কষ্ট, অনেক অপেক্ষার পর বিশ্বকাপ জয়। দেশের হয়ে খেলতে নেমে অনেক কষ্ট পেতে হয়েছে। ২০১৪ সালে ফাইনালে হেরেছিলাম। অনেকে আমার সমালোচনা করেছিল। আমার পরিবারকে আরও বেশি কষ্ট সহ্য করতে হয়েছিল। কিন্তু কাজ শেষ। আমরা কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতেছি। আর কিছু বাকি নেই।”

২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জেতে আর্জেন্তিনা। ৩-৩ গোলে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় লাভ করে নীল-সাদার দল।

আরও পড়ুন:অস্ট্রেলিয়া সিরিজের আগে চিন্তায় ভারতীয় শিবির, চোটের কারণে প্রথম টেস্টে নেই এই ব‍্যাটার

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...