Thursday, June 11, 2026

অস্ট্রেলিয়া সিরিজের আগে চিন্তায় ভারতীয় শিবির, চোটের কারণে প্রথম টেস্টে নেই এই ব‍্যাটার

Date:

Share post:

সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নেই শ্রেয়স আইয়র। এদিন এমনটাই জানালেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক আধিকারিক। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেই সিরিজেই প্রথম টেস্টে পাওয়া যাবে না শ্রেয়সকে।

এদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক আধিকারিক জানিয়েছেন, “ইঞ্জেকশন নেওয়ার পরেও শ্রেয়সের পিঠের নীচের দিকে এখনও ব্যথা রয়েছে। তাই অ্যাকাডেমির চিকিৎসকেরা তাঁকে এখনও দু’সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। আর সেই পরামর্শ মেনেই শ্রেয়সকে প্রথম টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।”

পিঠের চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। তারপর থেকেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হচ্ছেন তিনি। কিন্তু এখনও পুরোপুরি চোট সারেনি তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বোর্ড। সেই দলে ছিলেন শ্রেয়স। কিন্তু তিনি প্রথম টেস্টে খেলতে না পারায় তাঁর পরিবর্তে কাউকে নেবে কিনা বোর্ড, তা এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...