Saturday, June 6, 2026

প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে। মঙ্গলবার রাত ১২:১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। ১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে অন্তিম মুহুর্তে গোল করে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেন পরিমল। ময়দানে ‘জংলাদা’ নামেই পরিচিত ছিলেন পরিমল দে। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। ইস্টবেঙ্গলের হয়ে ভাল খেলার জন্য ২০১৪ সালে তাঁকে জীবনকৃতি সম্মান দিয়েছিল লাল-হলুদ ক্লাব।

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ফুটবলার। অ্যালঝাইমারে আক্রান্ত ছিলেন পরিমল দে। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল পরিমল দে-এর। শেষমেশ মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। বুধবার তাঁর শেষকৃত্য। এদিন ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানান হয় পরিমল দে-কে।

১৯৬৪ সালে উয়াড়ি থেকে ইস্টবঙ্গলে সই করেছিলেন পরিমল দে। লাল-হলুদের হয়ে টানা ৬ বছর খেলেছেন তিনি। ১৯৬৮ সালে দলের অধিনায়কও হয়েছিলেন। ১৯৭০ সালে ইস্টবেঙ্গলের শিল্ড ফাইনালের নায়ক ছিলেন তিনি। ১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে অন্তিম মুহুর্তে গোল করে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেন পরিমল।

আরও পড়ুন:আজ ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া


Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...