Friday, June 26, 2026

কোথায় জোট! ত্রিপুরায় কংগ্রেসের জন্য ছেড়ে রাখা ১৩ আসনেই প্রার্থী সিপিএমের

Date:

Share post:

বাংলার মতো ত্রিপুরাতেও বিধানসভা ভোটে কংগ্রেসের হাত ধরার বার্তা দিয়েছিল বাম তথা সিপিএম। কিন্তু কোথায় জোট, মনোনয়ন পেশের শেষ দিনে ত্রিপুরায় কংগ্রেসের জন্য ছেড়ে রাখা ১৩টি আসনেও প্রার্থী দিয়ে দিল সিপিএম। আসন সমঝোতার কথা বলেও কংগ্রেসের উপর সিপিএমের এমন চাপ বাড়ানোর কৌশল নিয়ে তোলপাড় ত্রিপুরার রাজনীতি।

এবার শাসক দল বিজেপিকে রুখতে বাম-কংগ্রেস আসন সমঝোতা করে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বামেরা ১৩টি আসন ছাড়লেও কংগ্রেস এর আগে ১৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। আলাপ-আলোচনা চললেও বাড়তি ৪টি আসনের দাবি থেকে এখনও সরেনি কংগ্রেস। এবার পাল্টা চাপ বাড়িয়ে কংগ্রেসের জন্য শুরুতে ছেড়ে রাখা ওই ১৩টি আসনেও প্রার্থী দিল বামফ্রন্ট।

যদিও দু’পক্ষের নেতারাই বলছেন, এখনও সমঝোতার পথ খোলা আছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ২ ফেব্রুয়ারি। তার মধ্যে যেমন রফা-সূত্রে পৌঁছনো যাবে, সেই অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারেন।

ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এ প্রসঙ্গে বলেন, “কংগ্রেসকে ১৩টি আসন দেওয়ার পরে তারা ১৭টিতে প্রার্থী দিয়েছে। ভোটারদের মধ্যে এই নিয়ে ভুল বার্তা গিয়েছে। তার জন্য কংগ্রেস এবং বামফ্রন্ট থেকে আলদা আলাদা বিবৃতি দেওয়া হবে। অতিরিক্ত ৪টি আসনে কংগ্রেস মনোয়ন প্রত্যাহার করলে একই ভাবে বামফ্রন্ট কংগ্রেসের ১৩টি আসন থেকে প্রার্থী-পদ তুলে নেবে।” অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহের বক্তব্য, “আসন নিয়ে জটের সমাধান হয়ে যাবে। এই নিয়ে এআইসিসি-র পর্যবেক্ষক আলোচনা চালাচ্ছেন।”

আরও পড়ুন:জাতীয় গড়ের নিরিখে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে বেকারত্বের হার বেশি: কেন্দ্রীয় রিপোর্ট


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...