Friday, June 26, 2026

আজ ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া

Date:

Share post:

আজ আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। লখনউয়ে জিতে সমতা ফিরিয়েছেন। বুধবার আমেদাবাদে জিতলেই টি-২০ সিরিজ পকেটে পুরবেন হার্দিক পান্ডিয়ারা। তবে এহেন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মেজাজে ভারতীয়রা। সোমবার রাতে আমেদাবাদের একটি হলে শাহরুখ খানের ‘পাঠান’ ছবি দেখতে গিয়েছিলেন একঝাঁক ভারতীয় ক্রিকেটার।

এদিকে, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেও প্রথম দুই ম্যাচে ডাগআউটে বসতে হয়েছে পৃথ্বী শা-কে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়তে হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। এবার পৃথ্বীর ভাগ্যে আদৌ শিকে ছেঁড়ে কি না, সেটাই দেখার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে এখনও পর্যন্ত ব্যর্থ ভারতীয় টপ অর্ডার। একদিনের সিরিজে স্বপ্নের ফর্মে থাকা শুভমন গিল হতাশ করেছেন। একই কথা প্রযোজ্য তাঁর সঙ্গী ওপেনার ঈশান কিসানের ক্ষেত্রে। আরেক ব্যাটার রাহুল ত্রিপাঠীও ব্যর্থ। ফলে বাড়তি চাপ পড়ছে সূর্যকুমার যাদব ও হার্দিকের উপরে। আরও একটা বিষয়, এই সিরিজের পর দীর্ঘদিন টি-২০ ফরম্যাটে টিম ইন্ডিয়ার কোনও ম্যাচ নেই। তাই পৃথ্বীকে দেখে নেওয়ার সেরা সুযোগ থাকছে আমেদাবাদে। শেষ পর্যন্ত ত্রিপাঠীকে বসিয়ে বুধবার যদি পৃথ্বীকে খেলানো হয়, তাহলে অবাক হওয়ার কোনও কারণ নেই। তবে পুরোটাই নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের উপরে।

সিরিজ জয়ের লড়াইয়ে নামার আগে পিচ নিয়েও আলোচনা তুঙ্গে। লখনউয়ের পিচ নিয়ে গত কয়েকটা দিনে কম জলঘোলা হয়নি। মঙ্গলবার ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় স্টেডিয়ামে পা রেখেই সবার আগে চলে গেলেন উইকেট দেখতে। বেশ কিছুটা সময় আলোচনাও করলেও পিচ কিউরেটরের সঙ্গে। কিউরেটরের দাবি, পিচ রানে ভরা। তাই বুধবার আরও একটা হাই স্কোরিং ম্যাচের সাক্ষী থাকার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। যদিও মিডিয়ার মুখোমুখি হয়ে হার্দিকের ডেপুটি সূর্যকুমার যাদব বলে গেলেন, ‘‘হার্দিকের সঙ্গে আলোচনা করে ঠিক করেছি, উইকেটের চরিত্র নিয়ে আর মাথা ঘামাব না। পিচ নিয়ে আমাদের কোনও সমস্যা নেই।’’

সাদা বলের ফরম্যাটে নিয়মিত খেলছেন। এবার লাল বলেও জাত চেনাতে চান সূর্য। তাঁর বক্তব্য, ‘‘প্রত্যেক ক্রিকেটারই টেস্ট খেলার স্বপ্ন দেখে। আমিও এর ব্যতিক্রম নই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটা খুব উত্তেজক হতে চলেছে।’’

২০২১ সালের ১৪ মার্চ, এই স্টেডিয়ামেই ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সূর্যর। তিনি বলছেন, ‘‘এই মাঠেই প্রথমবার দেশের হয়ে খেলেছিলাম। দুর্দান্ত স্টেডিয়াম। দারুণ দর্শক। ফের এই মাঠে খেলব, ভাবতেই ভাল লাগছে।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...