Friday, June 26, 2026

জাতীয় গড়ের নিরিখে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে বেকারত্বের হার বেশি: কেন্দ্রীয় রিপোর্ট

Date:

Share post:

বিজেপি শাসিত একাধিক “ডাবল ইঞ্জিন” রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের থেকেও বেশি। তবে অবিজেপি রাজ্য পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেশের বহু রাজ্যের তুলনায় ভালো। বাজেটের আগেই আর্থিক সমীক্ষায় তা কার্যত মেনে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বাজেটের ঠিক আগেরদিন, গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে ২০২২-২৩ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা। আর সেখানেই দেশের বিজেপি শাসিত বহু রাজ্যের কার্যত দুরবস্থার নগ্ন ছবিই প্রকাশ্যে এসেছে।

সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, বেকারত্ব হোক কিংবা সাক্ষরতা অথবা সদ্যোজাত শিশু মৃত্যুর হার—প্রায় প্রতিটি ক্ষেত্রেই অধিকাংশ ডাবল ইঞ্জিন রাজ্যের পরিস্থিতি অত্যন্ত করুণ। বেকারত্বের হারের ক্ষেত্রে আর্থিক সমীক্ষায় সাম্প্রতিকতম যে পরিসংখ্যানটি রয়েছে, তা ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের। এক্ষেত্রে ২০১৮ সালের এপ্রিল-জুন থেকে গত বছরের উল্লিখিত সময়সীমা পর্যন্ত পরিসংখ্যান আর্থিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

২০২২ সালের জানুয়ারি-মার্চের হিসেবে সারা দেশে বেকারত্বের জাতীয় গড় ৮.২ শতাংশ। কিন্তু বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এই হার ৮.৯ শতাংশ। উত্তরাখণ্ডে ১১.৯ শতাংশ। বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় বেকারত্বের হার ১৩.৫ শতাংশ। ডাবল ইঞ্জিন রাজ্য অসমে তা পৌঁছে গিয়েছে ৯.৯ শতাংশে। অথচ অবিজেপি পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ৬ শতাংশ। এমন পরিসংখ্যানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এই পরিসংখ্যানে সব বয়সিদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আর্থিক সমীক্ষায় জানানো হয়েছে।

এখানেই শেষ নয়, মঙ্গলবার যে আর্থিক সমীক্ষা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার, তা থেকে স্পষ্ট সাক্ষরতার হারের ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে অনেক বিজেপি শাসিত রাজ্য। দেখা গিয়েছে, বহু ডাবল ইঞ্জিন রাজ্যের সাক্ষরতার হার জাতীয় গড়ের তুলনায় কম। কিন্তু পশ্চিমবঙ্গের হার জাতীয় গড়ের থেকেও বেশি। ২০১১ সালে সাক্ষরতার জাতীয় গড় ৭৩ শতাংশ। পশ্চিমবঙ্গে এই হার ৭৬.৩ শতাংশ। অথচ ওই বছরে উত্তরপ্রদেশে এই হার ৬৭.৭ শতাংশ, মধ্যপ্রদেশে ৬৯.৩ শতাংশ, অসমে ৭২.২ শতাংশ।

সদ্যোজাত শিশু মৃত্যুর ক্ষেত্রে ২০২০ সালের জাতীয় গড় ২৮ শতাংশ। পশ্চিমবঙ্গে তা ১৯ শতাংশ। অথচ ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ এবং অসমে এই হার যথাক্রমে ৩৮ এবং ৩৬ শতাংশ।

আরও পড়ুন:পঞ্চমবার বাজেট পেশ নির্মলার, এবারও নজর কাড়ছে অর্থমন্ত্রীর শাড়ি

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...