Friday, June 26, 2026

পঞ্চমবার বাজেট পেশ নির্মলার, এবারও নজর কাড়ছে অর্থমন্ত্রীর শাড়ি

Date:

Share post:

সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার পঞ্চমবার বাজেট পেশ করছেন তিনি। যা একটি রেকর্ড। এর আগে কোনও মহিলা অর্থমন্ত্রীর টানা পাঁচবার বাজেট পেশের রেকর্ড নেই। আজকের বাজেট থেকে আমজনতা জন্য কতটা সুবিধা পাবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। পাশপাশি নির্মলার শাড়িও এবার সবার নজরে।

আরও পড়ুন:নির্বাচনের আগে আজই শেষ পূর্ণাঙ্গ বাজেট! বড় ঘোষণার আশায় আমজনতা

নির্মলার সীতারমনের হ্যান্ডলুম শাড়ির প্রতি একটা বিশেষ পছন্দের কথা কমবেশী সকলেই লক্ষ্য করেছে। বরাবরই তিনি হ্যান্দলুম শাড়ি পড়েন। এবারের বাজেট পেশের সময়ও তাঁর পরনে রয়েছে লাল শাড়ি। প্রতিবারই তাঁর পরনে থাকে ট্র্যাডিশনাল শাড়ি।এবার তাঁর পরনে ট্র্যাডিশনাল মন্দির পেড়ে লাল শাড়ি। শাড়িতে সুন্দর সুতোর তারা বুনন রয়েছে।যা কমবেশি সকলের নজর কেড়েছে।

গত বছর অর্থমন্ত্রী পরেছিলেন বাদামি রঙা শাড়ি। সাদা পাড়টি ছিল নজর কাড়া।এই বছরের মতোই নির্মলা পরেছিলেন গলায় সরু সোনার চেন। কানে ছোট দুল। ছিমছাম সাজে নজর কেড়েছিলেন তিনি।


২০২১ সালে তাঁর এই শাড়িটির আভিজাত্যই ছিল অন্যরকম। অফ হোয়াইট ও লালের অপূর্ব মেলবন্ধন ছিল। ইক্কত পাড়া পোচমপল্লি শাড়ি ছিল এটি। দক্ষিণ ভারতের তেলেঙ্গানার ভূদান পোচমপল্লীতে এই শাড়ি তৈরি করেন শিল্পীরা।


২০২০ সালে বাজেট পেশের সময় তিনি পরেছিলেন একটি উজ্জ্বলরঙা কাঞ্জিভরম শাড়ি। পাড়ে ছিল তুঁতে রঙ।হলুদ রঙের শাড়িটি অনেকেরই মন কাড়ে।


২০১৯ সালে প্রথমবার অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেন নির্মল সীতারমন। সেবার তিনি পরেছিলেন গোলাপি রঙের একটি শাড়ি। যোগ্য সঙ্গল দিচ্ছিল ট্র্যাডিশনাল সোনালি পাড়।




 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...