Wednesday, March 18, 2026

এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ল, কীসের দাম কমলো

Date:

Share post:

বাজেটে ঠিক কোন কোন জিনিসের দাম বাড়ল, কিসের দাম কমলো আম জনতার নজর সেই দিকে। পণ্য ও পরিষেবা কর শুরু হওয়ার পর থেকে দাম বৃদ্ধি ও হ্রাসের তালিকা অনেকটাই কমেছে। তবু কর কাঠামোয় কিছু পরিবর্তন, নতুন সেস, আমদানি শুল্কের পরিবর্তন হওয়ার কারণে অনেক কিছুরই দাম পরিবর্তিত হয়েছে।
এক ঝলকে দেখে নিন কোন কোন জিনিসের দাম এ বারের বাজেটে কমল।
দাম কমছে:
লোহার রড, ইস্পাত, নাইলন কাপড়, তামার দ্রব্য, বিমা, বিদ্যুৎ, ইস্পাতের জিনিসের দাম। এ ছাড়া অ্যালয় ও নন অ্যালয় স্টিল দ্রব্যের ক্ষেত্রে ৭.৫ শতাংশ আমদানি কমায় দাম অনেকটাই কমতে চলেছে। সোনার ক্ষেত্রেও একই ভাবে আমদানি শুল্ক কমেছে ১০ শতাংশ। তার ফলে সোনার দাম কমছে। কমেছে মোবাইল ফোন, পাওয়ার ব্যাঙ্ক,সাইকেলের দাম, টিভির দাম।
দাম বেড়েছে:
আমদানি করা কম্প্রেসর, রিফ্রেজিটর, কন্ডিশনার (এসি), অ্যালকোহলিক দ্রব্য, র সিল্ক, এলইডি ল্যাম্প, সৌরবিদ্যুতের আলো দাম বাড়ছে।
আমদানি করা অ্যালকোহলিক দ্রব্যের দাম বাড়ছে।ওয়াকিবহলমহলের মত, আমদানি শুল্কে অত্যধিক বৃদ্ধি দেশে উৎপাদন ক্ষেত্রকে আরও বড় বাজার দিতে পারবে বলেই এই আয়োজন মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...