Friday, June 19, 2026

এটা রাবণের বাজেট; কুণালের নিশানায় বিজেপি

Date:

Share post:

আজ পেশ হয়েছে বাজেট।আর এই বাজেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, এই বাজেট একেবারে ছদ্মবেশী বাজেট। এই বাজেট রাবণের বাজেট। তাঁর সাফ কথা,আয়করে ছাড় একটা চমক। যারা মধ্যবিত্ত, যারা আয়কর দেন, এতে তাদের কোনও সুরাহা হবেনা।কারণ, মুদ্রাস্ফীতি এবং আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার কোনও ওষুধ এই বাজেটে নেই।

কুণাল বলেন, এই বাজেট শ্রমজীবী কৃষিজীবী মানুষ বিরোধী বাজেট। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তকে আকর্ষণ করার জন্য কিছু চমক রাখা হয়েছে, আদতে বাজেটে কিছু নেই। মুদ্রাস্ফীতি কমানোর কোনও পথই এই বাজেটে দেখানো হয়নি। যে টাকা কেন্দ্র দেবে না সেটা বাজেটে দেখিয়ে সস্তা হাততালি পাওয়ার চেষ্টা। এদিন ফের কুণাল দাবি করেন, কয়েকটি দফতরকে নামানো হয়েছে টাকা তোলার জন্য। রাজ্যের উন্নয়নের ধারাকে কপি করার চেষ্টা করছে কেন্দ্র।

তার কটাক্ষ, যে টাকা দেওয়া হবে না সেই টাকা বাজেটে বরাদ্দ করে একদিনের প্রচার । এটা মিথ্যা প্রতিশ্রুতি, এটা দিশাহীন বাজেট। কুণাল বলেন, পেট্রোল-ডিজেল- রান্নার গ্যাস-সারের দাম ক্রমেই বাড়ছে। সেই দাম নিয়ন্ত্রণের কোনও নিশানা নেই এই বাজেটে। কেন্দ্রীয় সরকার যে টাকাটা ছাড়ের ভান করছে তার চারগুণ টাকা অন্যভাবে সেই মানুষের কাছ থেকে নিয়ে নিচ্ছে।এই বাজেট একেবারে ছদ্মবেশী বাজেট, রাবণের বাজেট।

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...